কেশবপুরে ধান ক্ষেতের পাশ থেকে যুবক-যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

কেশবপুরে ধান ক্ষেতের পাশ থেকে যুবক-যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে যুবক-যুবতীর লাশ উদ্ধার করেছে কেশবপুর থানার পুলিশ। তাদের বয়স ৪৫ থেকে ৫০ বছর হতে পারে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে লাশ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী।

ঘটনাস্থলে থাকা কেশবপুর থানার ওসি মো. হাফিজুর রহমান জানান লাশের সুরতহাল রিপোর্ট করা হবে ফরেনসিক বিভাগের দল আসার পর। 

তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনা হবে।

লাশের একটির শরীরে গামছা জড়ানো এবং অন্যটি ম্যাক্সি পরা বলে জানা গেছে।

অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে দিয়ে গেছে কিনা এমন প্রশ্নের উত্তরের ওসি জানান, তদন্ত না করে কিছু বলা যাবে না।