৩৩ বছরে মেহেরপুরের নাট্য সংগঠন ‘অরণি থিয়েটার’
ছবি: সংগৃহীত
মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে ৩৩ বছরের পথচলা পূর্ণ করল নাট্য সংগঠন ‘অরণি থিয়েটার’। দীর্ঘ এ পথচলার স্মরণীয় মুহূর্ত উদযাপনে রবিবার সন্ধ্যায় মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বরে সংগঠনটির কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অরণি থিয়েটারের আহ্বায়ক মহিবুল আলম বাপ্পীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব শামসুজ্জামান রন্টু, সংগীতশিল্পী এম সাইদুর রহমান, সাঈদ হোসেন ও গিয়াস উদ্দিন।
বক্তারা বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে নানা প্রতিকূলতা পেরিয়ে অরণি থিয়েটার মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় সংস্কৃতি চর্চা ও বিকাশে সংগঠনটির অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে হামিজ উদ্দিন, সুমন, ডালিম, মিঠু, বদরু, তরিকুল, আমিন, রাফি, সামারুল, সোনিয়া, পাপিয়া, জেসমিন, মালেক, আসারুল, সোনা ও কামরানসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সবাই মিলে কেক কেটে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং আনন্দ-উৎসবে মেতে ওঠেন।