নীলফামারীতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে আলোচনা ও দোয়া
ছবি: সংগৃহীত
নীলফামারীতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা হক প্রধান বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রাহেদুল ইসলাম দোলন, জেলা বিএনপির সাবেক সদস্য মো. মোখতার হোসেন ও মো. আনিছুর রহমান কোকো, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোর্শেদ আজম ও সদস্যসচিব মো. শিহাবুজ্জামান চৌধুরী শিহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় বক্তারা সম্প্রতি প্রয়াত জেলা বিএনপির সাবেক সদস্য এস কে মালেকসহ দলের প্রয়াত নেতাকর্মীদের রাজনৈতিক অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দলের কঠিন সময়ে এসব নেতাকর্মীর ত্যাগ ও অবদান দলীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ আগামী দিনের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
আলোচনা সভা শেষে প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।