শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি, নিবন্ধন শুরু

শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি, নিবন্ধন শুরু

সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে রবিবার (১ নভেম্বর) রাত ১০টা থেকে। এ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য তৈরি অনলাইন পোর্টালের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ।

রবিবার (১ নভেম্বর) বিকেল ৫টায় উপাচার্যের কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পোর্টালটির উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন, পরিচয়পত্র তৈরি ও বিতরণ কার্যক্রম সহজ করতে সংশ্লিষ্ট উপকমিটি আধুনিক এই অনলাইন পোর্টাল তৈরি করেছে। গত ৭ অক্টোবর কমিটির সদস্যরা এ কার্যক্রম শুরু করেন। প্রায় ২৫ দিনের প্রচেষ্টায় ১ নভেম্বর পোর্টাল তৈরির কাজ সম্পন্ন হয়। নিবন্ধন প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল করতে অনলাইন পোর্টালটি চালু করা হয়েছে।

এদিকে, সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর বিষয়টি নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে এবং নিবন্ধন ফি কমানো হলে নির্ধারিত নতুন ফির চেয়ে বেশি অর্থ দিয়ে ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করা ব্যক্তিরা অতিরিক্ত অর্থ ফেরত পাবেন বলে জানানো হয়েছে।