বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংগৃহীত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে  এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ৭ নভেম্বর শনিবার দিবসটিকে কেন্দ্র করে সকালে  জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ মুক্তিযোদ্ধা ও  শহীদ পরিবারের সদস্যদের নিয়ে পৃথক আলোচনা সভা, শিশু একাডেমির আয়োজনে রচনা প্রতিযোগিতা, বিদ্যালয়ে আলোচনা সভা ও বিকেলে জেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এজেড এম সালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ।  

এসময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।