চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

ছবি: সংগৃহীত

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের জাতীয় সংসদ সদস্য, দেশবরেণ্য বর্ষীয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে গেছেন।

বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

মোশাররফ হোসেনের প্রেস সচিব শাহ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ বার্তা দেন।

তিনি সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা গ্রহণ করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে একই হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল।

তাঁর সাথে রয়েছেন তাঁর স্ত্রী  বেগম বিলকিস আক্তার হোসেন এবং জেষ্ঠ্য পুত্র খন্দকার মাহবুব হোসেন তুষার।

ড. মোশাররফের সুস্থতার জন্য কনিষ্ঠ পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন  সবার কাছে দোয়া চেয়েছেন।