দেশে প্রথমবার বোর্ডিং পাস প্রিভিলেজ চালু নভোএয়ারের

দেশে প্রথমবার বোর্ডিং পাস প্রিভিলেজ চালু নভোএয়ারের

ছবি: সংগৃহীত

 

যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার, দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ' প্রোগ্রাম চালু করেছে।

যাত্রী সেবার এই উদ্যোগের মাধ্যমে নভোএয়ারের সম্মানিত যাত্রীরা তাদের ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে দেশের বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল, ইলেক্ট্রনিকস প্রতিষ্ঠানে বিভিন্ন ছাড় এবং বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, নভোএয়ারে ভ্রমণকারীরা ভ্রমণের তারিখ থেকে পরবর্তী ৭ দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শনের মাধ্যমে  অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এই সেবা উপভোগ করতে পারবেন।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) জনাব সোহেল মজিদ বলেন, “দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালুর মাধ্যমে আমরা যাত্রীদের ভ্রমণের বাইরেও কিছু সংযোজন করার চেষ্টা করছি। ভ্রমণ শেষেও সম্মানিত যাত্রীরা যেন আরও কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।