সিরাজগঞ্জে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সংগৃহীত
সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মো. ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
গণপতি রায় বলেন, শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। এছাড়াও শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
প্রতিযোগিতায় সাতটি ক্যাটাগরিতে তিনটি বিভাগের মোট ৬০ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।