হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার। 

শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল। 

তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার ভারত থেকে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া, বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশনের ওসি মো. জাকারিয়া বলেন, ‍“স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।”