১৯৭৫ সালে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছিল: এমপি খোকন তালুকদার

১৯৭৫ সালে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছিল: এমপি খোকন তালুকদার

ছবি: সংগৃহীত

 

​১৯৭৫ সালে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আবার পুনরুদ্ধার হয়েছিল বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান খোকন তালুকদার।

​শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​খোকন তালুকদার আরো বলেন, এ দেশের মানুষের হৃদয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি পরবর্তী সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার পথ সুগম করেছিলেন।

এ সময় ​মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। 

এছাড়া উপস্থিত ছিলেন ​মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ,​ জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,​ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, ​জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল গিয়ে শেষ হয়