গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি

ছবি: সংগৃহীত

 

 

গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. রেজাউল হক খান। এ সময় তিনি পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার ও সালামি দেয়। পরে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি জেলা পুলিশের ক্রয়, সরবরাহ, রসদ ও সম্পদ ব্যবস্থাপনাসংশ্লিষ্ট কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণ, সরবরাহব্যবস্থা, ক্রয়প্রক্রিয়া এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।