নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত

নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত

ফাইল ছবি

নওগাঁর নিয়ামতপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, হাবিবুর রহমান (২০) ও নুরুল ইসলাম (নুর সালাম)। হাবিবুর হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে। নুরুল একই ইউনিয়নের সাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুরগামী সড়কে সাংগৈল ও মোহাম্মদপুর গ্রামের মাঝামাঝি এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।