মালির সাহেল অঞ্চলে সন্দেহভাজন উগ্রবাদী হামলায় সামরিক বাহিনীর ৪২ সৈন্য নিহত হয়েছে। তারা ড্রোন ও কামান ব্যবহার করে এ হামলা চালায়। এ প্রাণহানির জন্যে ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে (আইএসজিএস) দায়ী করে কর্তৃপক্ষ বুধবার এ খবর জানিয়েছে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
আফ্রিকা
শাদের মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়। বুধবার আঞ্চলিক গভর্ণর এ কথা জানিয়েছেন।
কেনিয়ায় আগামী পাঁচ বছর মেয়াদের জন্য নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। দেশটির নির্বাচনে যে সহিংসতা ও অনিয়মের ইতিহাস রয়েছে, সেই পটভূমিতে এবারের নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্য নিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।
উত্তর পূর্ব অ্যাঙ্গোলায় খননকারীরা একটি বড় আকারের দুর্লভ এবং বিশুদ্ধ গোলাপি হীরা পেয়েছেন। বলা হচ্ছে গত ৩০০ বছরে এ ধরনের যত হীরার টুকরো খনিতে পাওয়া গেছে - তার মধ্যে এটিই সবচেয়ে বড়।
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে জাতিসংঘ বিরোধী দুই দিনের বিক্ষোভে কমপক্ষে ১৫ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন।
কেনিয়ায় একটি বাস নদীতে পড়ে ২৪ জনের প্রাণহানি হয়েছে। কেনিয়া রেডক্রস সোসাইটি এবং উদ্ধারকারী দলের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
সুদানের ইথিওপিয়া সীমান্ত সংলগ্ন ব্লু নাইল প্রদেশে দুটি উপজাতিয় লোকদের মধ্যে সংঘর্ষে শুক্রবার ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। খুব ভোরে এই ঘটনা ঘটে।পুলিশ লেফটেন্যান্ট ইলিয়াস মাওয়েলা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ জন নিহত দেখতে পায়। বাকিরা পরে মারা যায়।
শাদের সীমান্তবর্তী নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে বিদ্রোহী হামলায় ছয়জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
দক্ষিণ আফ্রিকার একটি নাইটক্লাব থেকে অন্তত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইস্ট লন্ডনের উপকণ্ঠে একটি ক্লাব থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।
তিউনিসিয়ায় আগামী ২৫ জুন সংবিধান নবায়নের যে ঘোষণা দেয়া হয়েছে, তাতে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকছে না বলে ইঙ্গিত দিলেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ।
বুরকিনা ফাসোর সাথে লাগোয়া নাইজার সীমান্তের কাছে এক ‘সন্ত্রাসী’ হামলায় সামরিক বাহিনীর আট যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সরকার একথা জানায়। খবর এএফপি’র।
নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে রোববার একটি ক্যাথোলিক গির্জায় বন্দুকধারীদের বেপরোয়া হামলায় ৫০ নিহত এবং আরও অনেকজন আহত হয়েছেন। সরকার ও পুলিশ একথা জানায়।
সাবেক নেতা হাসান শেখ মোহাম্মদ সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর রোববার তিনি পদটি নিশ্চিত হন। তিনি ২০১২-২০১৭ সময়কালেও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিদ্রোহীদের হামলার আশঙ্কায় নিরাপত্তা লকডাউনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মিশর এয়ারের একটি বিমান ২০১৬ সালে ৬৬ আরোহী নিয়ে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছিল।বুধবার প্রকাশিত ফরাসী বিশেষজ্ঞদের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিমানটির ককপিট থেকে শুরু হওয়া আগুনের কারণে এটি বিধ্বস্ত হয়।
সুদানের দারফুরের পশ্চিমাঞ্চলীয় ক্রেইনিক শহরে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৯৮ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে দাতা সংস্থাগুলো।