ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যেতে নতুন করে নির্দেশনা দিয়েছে ইসরায়েল।
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা
- * * * *
- পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন বাংলাদেশ গড়া যাবে না : জোনায়েদ সাকি
- * * * *
- সুনামগঞ্জ জেলা পরিষদের ১০০টি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
- * * * *
- কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
- * * * *
- বরগুনায় সুপেয় পানির সংকট নিরসনে বসুন্ধরা শুভসংঘের পোস্টার প্রদর্শনী
- * * * *
এশিয়া
ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যুদ্ধে অবরুদ্ধ গাজায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত তিন সপ্তাহে অন্তত ২৯ জন সাংবাদিক নিহত হয়েছেন।
কাজাখস্তানের একটি খনিতে আগুন লেগে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। বিশ্বের বৃহত্তম বহুজাতিক ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্সেলর মিত্তলের খনিটিতে এ দুর্ঘটনা ঘটে।
গাজা উপত্যকায় ইসরাইলের আক্রমণ ভয়াবহ মাত্রায় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৩ শতাধিক ফিলিস্তিনি।
আফ্রিকার দেশ মিসরের মহাসড়কে বাস ও বেশ কয়েকটি গাড়ির ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় মিডিয়া আল-আহরাম নিউজ এ খবর জানিয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যাযজ্ঞের পেছনের মূলহোতা পশ্চিমারা বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বিশাল এক বিক্ষোভ-সমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে স্থল অভিযান চালাচ্ছে ইসরাইল। এমন পরিস্থিতিতে স্থানীয় অধিবাসীরা কেউ কারও সঙ্গে যোগাযোগ করতে পারছে না।
গাজার উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় শুক্রবার রাতে ইসরায়েলি সৈন্যদের সাথে তীব্র লড়াই হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস।
চোখের সামনে তিনি যে ধ্বংসযজ্ঞ দেখেছেন, সেটি তার চেহারা দেখে আন্দাজ করা যাচ্ছে না।ধ্বংসস্তূপ থেকে শিশুদের নির্জীব দেহ বের করে আনা, তাঁবুতে সাদা চাদরে মোড়ানো সারি সারি মৃতদেহ এবং বিমান হামলায় মাটির সাথে মিশে যাওয়া ইমারত।
মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে মালয়েশিয়ায় একটি বৃহত্তম গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের আজিয়াটা অ্যারেনা স্টেডিয়ামে ‘ফিলিস্তিনের সাথে রয়েছে মালয়েশিয়া’ শীর্ষক এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, গাজায় যে তীব্র ইসরাইলি আক্রমণ চালানো হচ্ছে তাকে শুধু যুদ্ধ বলা যায় না, এটা একটা গণহত্যা। কারণ এ আক্রমণে হাজারো শিশু মারা যাচ্ছে।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করে রাতভর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু’তে অভিযান চালিয়েছে।
বিশ্ব বাজারে আরো কমলো জ্বালানি তেলের দাম। ইউরোপে চাহিদা কমায় টানা চতুর্থ দিনের মতো বুধবার জ্বালানি তেলের দাম কমলো।
একমাসেরও বেশি সময় পর কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল ভারত। বুধবার থেকেই শুরু হয়েছে ভিসা দেওয়ার প্রক্রিয়া।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন মাইক জনসন। স্থানীয় সময় বুধবার তিনি দেশটির ৫৬তম স্পিকার নির্বাচিত হন। লুইজিয়ানা অঙ্গরাজ্যের এ কংগ্রেসম্যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত।