ঘটনার সময় বেশিরভাগ ইসরাইলি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। শনিবার দিনটি ইহুদিদের উৎসবের একটি দিন সাব্বাত ছিল।
এশিয়া
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানিয়েছেন, গাজা ভূখণ্ড পুরোপুরি অবরুদ্ধ করে রাখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।''বিদ্যুৎ, খাবার, জ্বালানি- কোন কিছুই সেখানে যাবে না,'' তিনি বলেছেন।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আর ইসরায়েলের সেনাদের মধ্যে সংঘাত শুরু হওয়ার ৩৬ ঘণ্টারও বেশি সময় পার হলেও এখনও গাজা উপত্যকার নিকটবর্তী কিছু অঞ্চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।
ইসরাইলি বাহিনী এবং হামাসের মধ্যে ভয়াবহ সহিংসতায় থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত হয়েছে। এদিকে দেশটি তাদের নাগরিকদের ইসরাইল থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে।
ফিলিস্তিন যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ১২৩,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ সোমবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
ইসরাইলে হামাসের আক্রমণকে ইসরায়েলি মেজর ৯/১১ এর সাথে তুলনা করছেন।গত কয়েক ঘণ্টায়, ইসরায়েলি মিলিটারি বাহিনী দুজন সিনিয়র সদস্য গাজা থেকে ধেয়ে আসা এই হামলাকে যুক্তরাষ্ট্রের সেই ৯/১১ এর স্মরণীয় হামলার সাথে তুলনা করেছেন।
ইসরায়েলের ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর লন্ডনের বিভিন্ন অংশে টহল জোরদার করা হয়েছে বলে রবিবার জানিয়েছে লন্ডন পুলিশ।
ইসরায়েলের নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই নির্দেশনা দিয়েছে।
হামাসের ইসরায়েলে হামলা ও গাজায় ইসরায়েলি সেনাদের পাল্টা হামলার পর ফিলিস্তিনিদের সমর্থনে দেশে দেশে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।
হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ইসরায়েলি মিডিয়ার সর্বশেষ প্রতিবেদন এ তথ্য পাওয়া গেছে।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস প্রার্থনার পর তিনি এ আহ্বান জানান।
ইসরাইলে গিয়েছিলেন ‘তীর্থ’ করতে। পরে সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হামলা করলে আটকা পড়েন ভারতের রাজ্যসভার এক সদস্য।
একই দিনে ভারতের এক রাজ্যের মন্ত্রী এবং হেভিওয়েট বিধানসভায় নির্বাচিত সদস্যের বাড়িতে হানা দিয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।
আজ থেকে পঞ্চাশ বছর আগে ইসরায়েলের উপর আকস্মিক আক্রমণ চালিয়েছিল মিশর ও সিরিয়া। যা ইওম কিপুর যুদ্ধ নামে পরিচিতি পায়।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের সহিংস নীতিকে 'টাইম বোমা' আখ্যায়িত করে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গীত ফিলিস্তিনি গাজা উপত্যকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
সপ্তাহান্তে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা নাটকীয়ভাবে বৃদ্ধির ঘটনায় চীন ‘গভীরভাবে উদ্বেগ’ প্রকাশ করেছে এবং সব পক্ষকে ‘শান্ত’ হওয়ার আহ্বান জানিয়েছে।