আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রচণ্ড শক্তি নিয়ে ভারত-পাকিস্তান উপকূলের কাছাকাছি চলে এসেছে। এর প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ও গুরুতর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানক সোমবার জিজ্ঞাসাবাদ করে একটি যৌথ তদন্ত দল (জেআইটি)।
দুই বছরেরও বেশি সময় ধরে মিয়ানমারে চলছে সামরিক শাসন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে নিয়োজিত বেশ কিছু গোষ্ঠী।
ইসরায়েলে বাহিনী আর গাযা ভূখণ্ডে ফিলিস্তিনিদের মধ্যে গত মাস থেকে যে লড়াই চলছে, সেখানে সম্ভাব্য যুদ্ধাপরাধ হয়ে থাকতে পারে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বুধবার ফোনালাপ করেছেন। দেশ দুটির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।
আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র আঘাত ঘনিয়ে আসার সাথে সাথে নেওয়া হচ্ছে ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ। এরই অংশ হিসেবে ভারতের গুজরাটের উপকূলীয় এলাকার প্রায় ৩৮ হাজার মানুষকে ইতোমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পাকিস্তান-ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি ‘অতি মারাত্মক’ থেকে দুর্বল হয়ে এখন ফের ‘অতিপ্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
ভারতের পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মণিপুরে এক মাসেরও বেশি সময় ধরে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়েছে। নতুন করে এই সহিংসতায় গত ২৪ ঘণ্টায় নারীসহ নয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। খবর এনডিটিভির।
ইউরোপে চরম আবহাওয়ার কারণে ১৯৮০ সালের পর থেকে প্রায় ১ লাক ৯৫ হাজার লোক মারা গেছে এবং ৫৬০ বিলিয়ন ইউরোরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ) বুধবার এ কথা জানায়।
চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরের কয়েকটি আবাসিক ভবনে আতশবাজি থেকে সৃষ্ট বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে।বুধবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বাইকারের কাছ থেকে টিবি২ ড্রোন কেনার জন্য ৩৬৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছে কুয়েত। দুই সরকারের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই চুক্তি হয়েছে বলে কুয়েতি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে।
গত বছর কলকাতায় ভয়াবহ আকার ধারণ করেছিল ডেঙ্গু। তাই বাড়িতে যাতে কোনোভাবেই পানি না জমে তা নিয়ে বারবার নাগরিকদের সতর্ক করেছে কলকাতা পৌরসভা।
নাইজেরিয়ার নাইজার নদীতে নৌকাডুবির ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এই ঘটনা ঘটে।
নিবিড়ভাবে চারপাশের বাতাস বিশুদ্ধ করে চলেছে একটি মসৃণ ফিল্টার বা বায়ু পরিশোধন টাওয়ার। এই টাওয়ার একটি যন্ত্র, যার নাম ভার্টো। ১৮ ফুট উচ্চতা বিশিষ্ট যন্ত্রটি বসানো হয়েছে দিল্লির সুন্দর নার্সারি পার্কে।
সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের শিবিরে ৪৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এ তথ্য জানিয়েছে। খবর: আল জাজিরা।
পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের বেশকিছু এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৪ মিনিটে দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে এ কম্পন অনুভূত হয়।