তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপের (রানঅফ) ভোট অনুষ্ঠিত হবে আজ রোববার। আজকের ভোটেই তুর্কিরা নির্দিষ্ট করবেন যে তারা কাকে প্রেসিডেন্ট হিসেবে চান। এরদোগান কি দুই দশকের ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন নাকি কামাল কিলিচদারুগ্লু নতুন শুরু করবেন তা জানা যাবে রাতেই।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
তুরস্কে রজব তাইয়্যিপ এরদোগান ৫২.৭ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হবেন। আর তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুগ্লু পাবেন ৪৭.৩ ভাগ ভোট। তুরস্কে আজ রোববার দ্বিতীয় রাউন্ডের ভোটের ঠিক আগ দিয়ে কোন্ডা নামের এক সংস্থার জরিপে এমন কথাই বলা হয়েছে। তবে ভোট মানেই খেলা এবং তাতে যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।
ফের তাইওয়ান প্রণালীতে দেখা গেছে চীনের বিমানবাহী রণতরী শানডং। শনিবার দ্বীপটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ইউ টি কাদের। শুক্রবার কংগ্রেসপন্থি এই বিধায়ক রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন।
ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। রাশিয়ার সামরিক খাতের পাশাপাশি নির্মাণ ও প্রকৌশল খাতকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। শুক্রবার জাপান সরকারের শীর্ষ এক কর্মকর্তা নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।
মিয়ানমারের সামরিক সরকারের সমালোচনা করায় দেশটির অন্যতম জনপ্রিয় হিপ-হপ শিল্পীকে আটক করা হয়েছে। বুধবার ইয়াঙ্গুনের নর্থ ডাগন টাউনশিপ থেকে পুলিশ তাকে আটক করে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বিউ হার দক্ষিণ এশিয়ার বিখ্যাত সংগীতশিল্পী নাইং মিয়ানমারের ছেলে। সে ইয়াঙ্গুনের বাসিন্দা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় এবং তারপর হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার ফেলা পারমাণবিক বোমায় হাঁটুর ওপর বসে পড়েছিল এক সময়ের পরাক্রমশালী ঔপনিবেশিক শক্তি জাপান।
দক্ষিণ ভারতের রাজ্য কর্নাটকে সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার জানিয়েছে তারা বিগত বিজেপি সরকারের আনা বেশ কিছু বিতর্কিত বিল প্রত্যাহার করতে চায় – যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার মতো পদক্ষেপও আছে।
সৌদি আরব এবং কানাডা সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে। সৌদি আরব বুধবার এ কথা জানায়।
মানবাধিকার নিয়ে ২০১৮ সালের একটি বিরোধের পরে রিয়াদ অটোয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং বাণিজ্য স্থগিত করে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর আরেকটি আঘাত এসেছে। সিনিয়র নেতাদের অব্যাহত সরে যাওয়ার প্রেক্ষাপটে এবার তার দল পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর পদত্যাগ করেছেন। তবে তিনি জানিয়েছেন, তিনি দল ত্যাগ করছেন না। গত ১৭ মাস ধরে তিনি এই পদে ছিলেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সরকার।
ভারতে কেরালার কান্নুর জেলার চেরুপুঞ্জি একটি বাসভবনে তিন শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৪ মে) ভোরে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের বরেলীর বারাদারি এলাকার ঘটনা এটি।
পাশ্চাত্যের অবরোধ উপেক্ষা করে ইরান নতুন ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা নির্মাণ করছে। বিশ্বশক্তিগুলোর সাথে ২০১৫ সালের পরমাণু চুক্তি আবার সক্রিয় করা নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করে ইরান।
এস্তোনিয়ার আমারি বিমানঘাঁটির রানওয়ের ঠিক পাশে বিমান ক্রুদের বিশ্রাম নেয়ার একটি ঘরে টিভিতে জনপ্রিয় মার্কিন সিরিজ ফ্রেন্ডসের পুরনো সব এপিসোড চলছিল। ক্ররা টেবিলের ওপর পা তুলে, হাতে কফির মগ নিয়ে একে অন্যের সাথে ঠাট্টা মশকরা ও গল্প করছিলেন।
সোমবার যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছিল সুদানের যুযুধান দুই পক্ষ। মঙ্গলবার তা অমান্য করেই দুপুর পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেছে। তবে বিকেলের পর থেকে ধীরে ধীরে লড়াইয়ের তীব্রতা কমেছে।