গাজায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি গ্রুপ ইসলামিক জিহাদের কমান্ডার আল ঘালি নিহত হয়েছেন বলে ইসরাইল দাবি করেছে। তিনি রকেট ইউনিটের প্রধান ছিলেন বলে জানা গেছে। গাজায় ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আট দিনের রিমান্ড দিয়েছেন ইসলামাবাদ পুলিশ লাইনসের অ্যাকাউন্টেবিলিটি আদালত।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) আল-কাদির ট্রাস্ট মামলায় মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেছে।
পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাকতুনখাওয়া প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করার পর সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হলো।
আবারও রাজনৈতিক অস্থিরতায় অগ্নিগর্ভ পাকিস্তান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর এবার পাঞ্জাবের সাবেক গভর্নর ওমর সরফরাজ চিমাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও পিটিআইয়ের একজন শীর্ষ পর্যায়ের নেতা।
সিরিয়া সৌদি আরবে তার কূটনৈতিক মিশনে পুনরায় কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম মঙ্গলবার এ কথা জানিয়েছে।
ইসরাইলি বাহিনী বুধবার অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে। ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় জেনিন নগরীর কাছে এ হত্যার ঘটনা ঘটে।
আজও বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহরের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মিয়ানমারের চাউক। তাপমাত্রা বিষয়ক ওয়েবসাইট এলডোরাডো ওয়েদার ডটকমের তথ্যমতে, বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাউকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বুধবার রাজধানীর পুলিশ সদরদপ্তরে বিশেষ আদালতে হাজির করা হবে।যে দুর্নীতির অভিযোগে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিউনিসিয়ার বিখ্যাত সিনাগগে মঙ্গলবার এক পুলিশ কর্মকর্তার চালানো বন্দুক হামলায় ইহুদিদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়া দুই উপাসক এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।খবর এএফপি’র।
মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে গ্রেপ্তার করার পরই দেশজুড়ে বিক্ষোভ করছেন দলের কর্মীরা। বিভিন্ন জায়গায় সেই বিক্ষোভ রীতিমতো সহিংস ছিল। ইমরানের দলের কর্মীদের রাগ গিয়ে পড়েছে সেনাবাহিনীর ওপরে। রাতে পাকিস্তানের বিভিন্ন শহর রণক্ষেত্রর রূপ নেয়।
খরা পীড়িত স্পেন বলছে, ১৯৬১ সালে রেকর্ড করা শুরু হওয়ার পর থেকে গত মাসটি ছিল সবচেয়ে উষ্ণ ও শুষ্ক এপ্রিল।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারে উত্তপ্ত পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে এরইমধ্যে রাজধানীতে ১৪৪ ধারা জারি হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার (৯ মে) নাটকীয়ভাবে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। প্যারামিলিটারি রেঞ্জার্সের সদস্যরা আদালতের বায়োমেট্রিক ভবনের জানালা ভেঙে ইমরানকে নিয়ে যায়।
সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যানকে গ্রেফতার করার পর পুরো পাকিস্তান উত্তাল হয়ে ওঠেছে। সহিংসতা প্রতিরোধে বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন পর্যন্ত পিটিআইয়ের অন্তত এক কর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
থাইল্যান্ডের ধনকুবের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা মঙ্গলবার বলেছেন, ২৬ জুলাই তার জন্মদিনের আগে স্বেচ্ছায় নির্বাসন থেকে তিনি দেশে ফিরতে চান।