ইরানের অ্যাটর্নি জেনারেল একটি ধর্মীয় সম্মেলনে বলেছেন, ইসলামী নীতি-নৈতিকতা দেখভাল করার জন্য তৈরি সেদেশের বিশেষ পুলিশ বাহিনীকে ভেঙে দেয়া হয়েছে।হিজাব না পরার জন্য এই বাহিনীর হাতে আটক মাহসা আমিনি নামে ২২ বছরের এক তরুণীর মৃত্যুর পর ইরানে গত আড়াই মাস ধরে চলা সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে মোহাম্মদ জাফর মোনতাজেরির কাছ থেকে এই ঘোষণা এলো।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
সিরিয়ার ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতি এবং তারা যে তেল ও গম চুরি করছে তার নিন্দা জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেন, শীতের হাত থেকে বাঁচার জন্য মার্কিন সেনারা সম্প্রতি নতুন করে সিরিয়া থেকে তেল চুরি করেছে।
কাবুলে সাবেক আফগান প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারের হেজব-ই-ইসলামির অফিসে হামলা হয়েছে। তবে হেকমতিয়ারসহ সিনিয়র নেতাদের সবাই নিরাপদ রয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার এই হামলা হয়।
কাবুলে নিযুক্ত পাকিস্তানের মিশনপ্রধান উবায়েদ-উর-রহমান নিজামানি শুক্রবার অল্পের জন্য একটি হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
চীনের শীর্ষ কোভিড কর্মকর্তা দেশটির করোনাভাইরাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে গৃহীত কঠোর লকডাউন শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। দেশব্যাপী লকডাউন বন্ধ ও রাজনৈতিক স্বাধীনতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভের পর এ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির সরকার।
সৌদি আরবে প্রথমবারের মতো নিজস্ব সিনেমা হলের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৬ ডিসেম্বর। কাকতালীয়ভাবে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (আরএসআইএফএফ) দ্বিতীয়বারের আয়োজনের সময় জেদ্দায় হলটি উদ্বোধন করা হচ্ছে।
সৌদি আরবের জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান ঘোষণা দিয়েছেন যে দেশটিতে নতুন দু’টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধার পেয়েছে।
৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে । সংযুক্ত আরব আমিরাতেও এই কম্পন অনুভূত হয়েছে। বুধবার ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।
উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট ইরাক অ্যান্ড শ্যাম (আইএসআইএস, একে আইএসআইএল নামেও ডাকা হয়ে থাকে) নেতা আবু হাসান আল-হাশেমি আল-কোরেশি নিহত হয়েছেন। সশস্ত্র গ্রুপটির এক মুখপাত্র এক অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানে তালেবান সরকারের কর্মকর্তারা বলছেন, দেশটির উত্তরাঞ্চলে একটি মাদ্রাসার ভেতরে বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বহু মানুষ।সামানগান প্রদেশের রাজধানী আয়বাকের একটি স্কুলে বহু শিক্ষার্থী দুপুরে জোহরের নামাজ পড়ার জন্য জড়ো হলে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজুতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ সূত্রে এ কথা জানা গেছে।
চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।
অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে চার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের কর্মকর্তারা এ খবর জানান।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় পুলিশের গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার কোয়েটার বালেলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আন্তঃসীমান্ত উত্তেজনার মধ্যে আফগানিস্তানে গিয়ে সে দেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে সাক্ষাত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। মঙ্গলবার হিনা রাব্বানি পাকিস্তান যান।
গত দু’দশকে গঙ্গায় মোট পানির পরিমাণ কমেছে। শুধু গঙ্গারই নয়, নদী পার্শ্বস্থ অববাহিকা অঞ্চলে ভূগর্ভস্থ পানির পরিমাণও কমেছে উল্লেখযোগ্যভাবে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে জাতিসঙ্ঘের অঙ্গ সংগঠন বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।