শ্রীলঙ্কার পার্লামেন্ট আজ দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। বিরোধী দলের প্রার্থী সাজিদ প্রেমাদাসা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কারণে অনেক হিসাব পাল্টে গেছে। আবার ক্ষমতাসীন দলে ব্যাপক বিভাজন দেখা দিয়েছে। এর ফলে অপ্রত্যাশিত কোনো ফলাফলও দেখা যেতে পারে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নাম পালটে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি জানিয়েছেন, বাংলা, হিন্দি এবং ইংরেজি- তিনটি ভাষায় ‘বাংলা’ নাম রাখার প্রস্তাব দিয়েছে মমতা ব্যানার্জির সরকার।
রুশ ও ইরানি প্রেসিডেন্টদের সাথে আলোচনার পরও নতুন করে সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান।
জার্মানি ও ইউরোপের বেশ কয়েকটি দেশে নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ করে রাশিয়ার গ্যাসপ্রম। রক্ষণাবেক্ষণের কাজ চালানোর জন্য ১১ জুলাই থেকে বন্ধ আছে এটি। বৃহস্পতিবার শেষ হবে রক্ষণাবেক্ষণের কাজ। এরপর পাইপ লাইনটি পুনরায় চালু করে দেওয়ার কথা।
শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি এই পদের জন্য এমপি দুল্লাস আলাহাপ্পেরুমাকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে মাঙ্কিপক্স ছড়িয়ে যাওয়ার ঝুঁকি হ্রাসে সকল স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে।
পাকিস্তানের পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন নারী ও দুটি শিশু রয়েছে। সোমবার শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, রুশ সেনারা সুমি অঞ্চলে ১৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে হতাহতের বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ। ফ্রান্সের পশ্চিমাঞ্চলে জারি করা হয়েছে 'হিট অ্যাপোক্যালিপস' সতর্কতা।
রাজনৈতিক অস্থিরতার কারণে ডলারের বিপরীতে এবার কমল পাকিস্তানি রুপির মান। বর্তমানে আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার দাম দাঁড়িয়েছে ২১৫ দশমিক ২৫ রুপি। বহু আগেই দুই শ'র ঘর ছাড়িয়েছিল পাকিস্তানি মুদ্রার মান।
ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে একটি বাস নর্মদা নদীতে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নদী থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
লা গণেশন ভারতেরমণিপুরের রাজ্যপাল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় ইস্তফা দেওয়ার পর গণেশনকে এই দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি।
শ্রীলঙ্কায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শেটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রোববার রাতে এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এটি (জরুরি অবস্থা জারি) করা সমীচীন।
ভারতে সোমবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দেশটির সংসদ সদস্য ও বিধায়ক মিলিয়ে মোট ৪ হাজার ৫০০ জনের বেশি আইনপ্রণেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন রাষ্ট্রপতি বেছে নেবেন।
এজিয়ান সাগরে অবৈধ অভিবাসীদের বহনকারী দুটি ভেলা তুরস্কের আঞ্চলিক জলসীমায় ঠেলে দিয়েছে গ্রিক উপকূলরক্ষীরা। রোববার তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ফুটেজে এমনটা দেখা গেছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ক্ষমতায় ফিরে আসছে ইমরান খানের পিটিআই। রোববার অনুষ্ঠিত পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ২০টি আসনের উপ-নির্বাচনে