রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনে তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। মস্কোর অভিযান পরিকল্পিতভাবে ক্লান্ত স্থল সেনা এবং উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে জাতিগত হামলায় অন্তত ২৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের বেশির ভাগই আমহারা জাতিগত গ্রুপের সদস্য। হামলার জন্য ওরোমো লিবারেশন আর্মিকে (ওএলএ) দায়ী করা হচ্ছে।
চরম অর্থনৈতিক সংকট থেকে শ্রীলঙ্কাকে টেনে তুলতে ‘উদ্ধার প্রকল্প' বিষয়ে আলোচনার জন্য শ্রীলঙ্কায় এসেছে আইএমএফের একটি প্রতিনিধিদল৷ এর মধ্যে দেশটিতে দ্রুত ফুরিয়ে আসছে জ্বালানি৷ প্রয়োজন জরুরি ত্রাণ তহবিলও৷
১৬ বছর বয়স হলেই মুসলিম মেয়েরা বিয়ে করতে পারবে বলে জানিয়ে দিলো পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। ভারতে এমনিতে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর।
ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের বন্যা পরিস্থিতির বিশেষ উন্নতি হচ্ছে না। বন্যায় অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আসামে ৮০ জনের ও মেঘালয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।
ইউক্রেনের খারকিভ অঞ্চলে একটি ট্যাংক মেরামত কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী ইস্কান্দানর ক্ষেপণাস্ত্রের ওই কারখানায় আঘাত হেনেছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রোববার দ্বিতীয় রাউন্ডের নির্বাচনের পর সম্ভাব্য ফলাফলে দেখা যাচ্ছে, ম্যাক্রোঁর জোট পার্লামেন্টে সর্বাধিক আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে।
সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তার কোনো চোট-আঘাত লাগেনি যদিও।
আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালে সাইকেল চালাচ্ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। সাথী ছিলেন ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেনও।
রুশপন্থি একজন বিচ্ছিন্নতাবাদী প্রতিনিধি শনিবার জানিয়েছেন, সেভেরোদোনেৎস্ক শহরের কাছে বিশাল একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরিমাণ এতো বেশি ছিল যে শহরটির একটি অংশ কেঁপে ওঠে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, রুশ সেনারা গত ৪৮ ঘণ্টায় নতুন করে দোনবাস প্রদেশের ইজিয়াম শহরে হামলা করেছে। তারা ফের ইজিয়ামে ঢোকার চেষ্টা করছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কিত সৌদি নেতা মোহাম্মাদ বিন সালমানের কাছ থেকে নিজেকে দূরে রাখার কথা উল্লেখ করে শুক্রবার বলেছেন, তেল সমৃদ্ধ এ দেশে তার সফরের কারণ যুবরাজের সাথে বৈঠক করা নয়। খবর এএফপি’র।
২০১৯ সালের ভারতীয় পার্লামেন্ট তথা লোকসভা ভোটের আগে বছরে দু'কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত আড়াই বছরে তা কার্যত শূন্যে এসে ঠেকেছিল। বিরোধীদের অভিযোগ, করোনা মহামারী পরিস্থিতির দোহাই
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ফারুক আহমদ নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে প্রদেশটির প্যাম্পোর এলাকার একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শ্রীলঙ্কায় স্কুল বন্ধ করে দেয়া হয়েছে এবং দু'সপ্তাহের জন্য সরকারি কর্মকর্তাদেরকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। ভয়াবহ জ্বালানি সঙ্কটের মুখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে প্রধান নদ-নদীর পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টির মধ্যে রাজ্য দুটির বহু জায়গায় ভূমিধসের ঘটনা ঘটছে। এতে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে।
ভারত সরকারের অগ্নিপথ প্রকল্প বিরোধী বিক্ষোভে প্রথম রক্ত ঝরল তেলেঙ্গানায়। শুক্রবার দুপুরে রাজ্যের সেকেন্দরাবাদ স্টেশনে উত্তেজিত বিক্ষোভকারীদের ঠেকাতে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধদের মধ্যে এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।