ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরো ১২ জন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) চেয়ারম্যান ইমরান খান জানতে চেয়েছেন, তিনি এমন কী অপরাধ করেছিলেন যার জন্য তার বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের সময় মধ্যরাত পর্যন্ত আদালত খোলা ছিল। পিটিআইয়ের পেশোয়ার সমাবেশে তিনি এমন প্রশ্ন ছুড়ে দেন।
পাকিস্তানের পেশোয়ারে বুধবার রাতে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে দেশজুড়ে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন ইমরান খান।
লিবিয়ার প্রয়াত একনায়ক মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে আল-সাদি গাদ্দাফির একটি বিলাসবহুল গাড়ি ১৫ বছর ধরে ইতালির একটি হোটেল প্রাঙ্গণে পড়ে আছে।
যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছে, তারা অত্যাবশকীয় নয় এমন কনস্যুটে স্টাফদের সাংহাই ত্যাগের নির্দেশ দিয়েছে। কোভিড-১৯ দমনে সরকার কঠোর লকডাউন আরোপ করায় চীনে আমেরিকান নাগরিকদের নিরাপত্তার উদ্বেগ দেখা দেয়ায় এমন নির্দেশ দেয়া হলো। খবর এএফপি’র।
ভারতের অন্ধ্রপ্রদেশে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অপর একটি ট্রেনের পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শ্রীকাকুলামে। এ ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভোজ্য তেলের দাম বৃদ্ধি ও প্রেসিডেন্ট জোকো উইদোদোর কার্যকালের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। জবাবে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
ফিলিপাইনে দক্ষিণ এবং মধ্যাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির প্রভাবে ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে। এতে ভূমিধস এবং বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একইসঙ্গে ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভারতে নতুন করে ভাষা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কয়েক দিন ধরে দক্ষিণ ভারত, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতে হিন্দি ভাষা চাপানোর কেন্দ্রীয় উদ্যোগের বিরুদ্ধে শুরু হয়েছে তীব্র বিরোধিতা। দক্ষিণ ভারতের বিশিষ্ট সংগীত পরিচালক এ আর রাহমান থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন হিন্দি ভাষা চাপানোর প্রতিবাদ করেছেন।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে শেহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সমতার ভিত্তিতে।
আর্থিক সংকটে জর্জরিত শ্রীলংকার রাজনৈতিক সংকটও বাড়ছে। আর্থিক ও রাজনৈতিকভাবে ধুঁকতে থাকা দেশটিতে এবার জরুরি ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দ্রুত ফুরিয়ে আসছে। ওষুধের নতুন চালান না এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান। তবে কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেটা সম্ভব নয়।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। আজ সোমবার তিনি পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হন।পিটিআইয়ের এমপিরা পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন বয়কট করলে সোমবারের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে শাহবাজ শরিফের কোনো প্রতিদ্বন্দ্বী থাকেনি।
পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) পার্লামেন্টারি দলের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।
শ্রীলঙ্কা মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের হাসপাতালগুলি চিকিৎসার জন্য জরুরি বিদেশি ওষুধ ও সরঞ্জাম পাচ্ছে না। ফলে রুটিন সার্জারি আর করা যাচ্ছে না। যা অবস্থা, তাতে কিছুদিনের মধ্যেই জীবনদায়ী সার্জারিও বন্ধ করে দিতে হবে।