ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যের হাইকোর্টে স্কুল ও কলেজে হিজাব পরায় সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুসলিম ছাত্রীদের পিটিশনের শুনানি অব্যাহত রয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশ যে পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না তা শত্রুরাও জানে।
সীমান্তে বসে আছে চীন এবং এই বিষয়টি মোদি সরকার চাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। তিনি দাবি করেন, বর্তমান বিজেপি সরকার ফেল করেছে।
৬০ মাসের বেতন বাকি পরায় হতাশায় ভোগে অবশেষে আত্মহত্যা করেছেন টি কুমার নামে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর এক জ্যেষ্ঠ ফটো সাংবাদিক। গত সোমবার নিউজরুমে তার লাশ পাওয়া যায়।
রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে বুধবার যুক্তরাষ্ট্র তা খারিজ করে দিয়ে দাবি করেছে যে, সৈন্য প্রত্যাহারের পরিবর্তে মস্কো আরো সৈন্য পাঠিয়েছে, যা ইউক্রেনে আগ্রাসনের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।
করোনায় গুরুতর অসুস্থ হয়ে দিনের পর দিন হাসপাতালের ভেন্টিলেটরে পড়েছিলেন স্ত্রী। বিপুল সেই বিলের বোঝা মেটাতে নিজের এমবিবিএস ডিগ্রিটাকেই বন্ধক রাখলেন তার চিকিৎসক স্বামী। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ের ঘটনা। সামনে এসেছে সম্প্রতি।
‘বিভিন্ন সংস্কৃতিকে তাদের ধর্মীয় বিশ্বাস প্রদর্শনের অনুমতি দেয় ভারতের বহুত্ববাদ।’ হিজাবের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্ণাটক হাইকোর্টে আবেদনকারী আইনজীবী এমনই যুক্তি দাড় করলেন বুধবার। মামলার শুনানি চলাকালীন মামলাকারী শিক্ষার্থীদের আইনজীবী দাবি করেন, শুধুমাত্র ধর্মীয় কারণেই মুসলিম শিখার্থীদের হিজাব নিষিদ্ধ করা হচ্ছে।
আনন্দঘন পরিবেশে চলছিল বিয়ের অনুষ্ঠান।সেই আনন্দ যেন হঠাৎ শোকে পরিণত হয়। সবাই যখন আনন্দে ব্যস্ত তখনই স্ল্যাব ভেঙে কুয়ায় পড়ে একসঙ্গে নারী ও শিশুসহ ১৩ জন মারা গেছেন।২ জন গুরুতর আহত হয়েছে।
প্রচারে গিয়ে জোর গলাতেই আক্রমণ করলেন সংখ্যালঘুদের। রাখঢাক না রেখেই বললেন, তিনি জিতলে মুসলিমরা ফেজ টুপি ছেড়ে তিলক পরবেন। সেই নিয়ে বিতর্ক শুরু হলেও দমলেন না। পাল্টা বললেন, ‘মুসলিম সন্ত্রাস’-এর মোকাবিলা করতেই এসব বলেছেন। এ হেন বক্তব্য হলো ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র সিংয়ের।
সৌদি আরবের নেতৃত্বের আরব সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। সোমবারের এই হামলায় জোটের পক্ষ থেকে ইয়েমেনে সরকারের বিরুদ্ধে লড়াইরত হাউছি বিদ্রোহীদের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি ধ্বংসের দাবি করা হয়।
ইরানে ইসলামি বিপ্লবের ৪৩তম বার্ষিকী পালন করা হচ্ছে। শুক্রবার দিবসটি উপলক্ষে দেশজুড়ে মোটর শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনে তা উদযাপন করা হচ্ছে।
হিজাব মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শীর্ষ আদালত বলেছে, ‘আমরাও জানি যে রাজ্য (কর্নাটকে) কী হচ্ছে, আমরা উপযুক্ত সময় বিষয়টি শুনব।’
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের রাজধানী আবহার বিমানবন্দরে এক ড্রোন হামলা হয়েছে।বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে এই হামলায় অন্তত ১২ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএতে জানানো হয়।
‘আমি আল্লাহু আকবর বলেছিলাম কারণ আমি খুব ভয় পেয়েছিলাম। এবং যখন আমি ভয় পাই, আমি আল্লাহর নাম নেই।’কথাগুলো বলছিলেন কর্ণাটকের মান্ডা জেলার একটি প্রি-ইউনিভার্সিটি কলেজের বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্রী মুসকান খান।
ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
আলোচনার মাধ্যমেই শান্তি ফিরবে বলে আশা প্রকাশ করলেন জার্মান চ্যান্সেলর। এর আগে ফরাসি প্রেসিডেন্ট একথা বলেছিলেন।