অভিযোগ আগেই ছিল। এবার প্রমাণ মিলল। স্যাটেলাইট ছবিতে স্পষ্ট লাদাখ-তিব্বত সীমান্তে প্যাংগং লেকের উত্তর এবং দক্ষিণ অংশ জুড়ে একটি সেতু নির্মাণ করছে চীন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের উচ্চশিক্ষা বিষয়ক উপমন্ত্রী লুৎফুল্লাহ খায়েরখাওয়া বলেন, আগামী ১৫ দিনের মধ্যে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আফগানিস্তানের সকল বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে।
ইন্দোনেশিয়া তাদের নতুন রাজধানীর নাম দিয়েছে ‘নুসানতারা’। পার্লামেন্ট সদস্যরা জাকার্তা থেকে কালিমান্তান এলাকায় রাজধানী সরিয়ে নেয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে।
কিছুদিনের মধ্যেই ভারতের উত্তরাখণ্ডে নির্বাচন। এই রাজ্যের সঙ্গে নেপালের বেশ খানিকটা সীমান্ত আছে। ভোটপ্রচারে গিয়ে সেই সীমান্ত নিয়েই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানায় ভয়ঙ্কর বিমান হামলা করেছে। এ বিমান হামলায় কমপক্ষে ১৪ ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান।
আবু ধাবিতে ড্রোন হামলার জেরে তিনটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ। মৃত তিন। দুই ভারতীয় ও একজন পাকিস্তানি।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের ক্বাদিস জেলায় সোমবার ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে।
চীনের জন্ম হার ২০২১ সালে রেকর্ড সংখ্যক হ্রাস পেয়েছে। অপরদিকে প্রত্যাশার চেয়ে বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশি হারে বেড়ে যাওয়ায় দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে কালো ছায়া ফেলতে পারে বলে বিষেশজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।
ইরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকালে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বার্তা সংস্থা ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব তথ্য জানা গেছে।
পশ্চিমবঙ্গে করোনার বিধিনিষেধের মেয়াদ ৩১শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে ।শনিবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করে এই তথ্য জানানো হয়েছে।
মিয়ানমারের ক্ষমতাচ্যুৎ নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির দায়ে নতুন করে আরো পাঁচটি অভিযোগ করছে দেশটির সামরিক সরকার। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সরকারের এক মুখপাত্র।
চীন ও ইরানের মধ্যে গত বছর ২৫ বছরের জন্য ব্যাপক বিস্তৃত সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।
ওমিক্রনকে হালকাভাবে নেয়া যাবে না। সংক্রমণ রুখতে প্রয়োজন কোভিডবিধি মেনে চলা। সরকারের একাধিক নির্দেশিকা এবং তা বাস্তবায়ন সত্ত্বেও দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টাতেই যেমন বাড়ল আক্রান্ত ও মৃতের সংখ্যা। লাফিয়ে বাড়তে থাকা অ্যাকটিভ কেস রীতিমতো ভয় ধরানোর মতো।
বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর প্রভাবে পাকিস্তানে হু হু করে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে সংক্রমণ ৪৬ শতাংশ বেড়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।