সুদানের সেনাবাহিনী প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদুককে গৃহবন্দি করেছে। আজ সোমবার খুব ভোরে সেনাবাহিনীর অজ্ঞাত একটি ফোর্স তার বাড়ি ঘিরে ফেলে। এর পরপরই সামরিক অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
ইয়েমেনে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করেছে দেশটিতে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট। খবর এএফপি’র। রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের কৌশলগত শহর মারিবের আশেপাশে অভিযান চালিয়ে বিদ্রোহীদের হত্যা করা হয়।
পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রিকেট ম্যাচকে ভারত ও হিন্দু ধর্মের স্বার্থবিরোধী হিসেবে মন্তব্য করলেন ভারতীয় যোগগুরু রামদেব। শনিবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেন তিনি।
ভারতে উৎসবের আমেজ কাটতে না কাটতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাস। দিওয়ালির আগে ফের ভয় ধরাচ্ছে বিভিন্ন রাজ্যের কোভিড গ্রাফ।
হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের ব্যক্তিগত একটি প্রতিষ্ঠানে ২০০ কোটি ডলারের তহবিল যোগান দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
জাতিসঙ্ঘ শুক্রবার বলেছে, মিয়ানমার দেশটির উত্তরাঞ্চলে হাজার হাজার সেনা সমাবেশের রিপোর্টে তারা দেশটিতে আরো বড় ধরনের মানবাধিকার বিপর্যয়ের আশঙ্কা করছে। গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকেই সেখানে বিশৃংঙ্খল অবস্থা বিরাজ করছে।
বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়ে গোয়া সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুটি টুইটবার্তায় এমন ঘোষণা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
ভারতে তৃতীয় ঢেউকে রুখে দিতে লাগাতার করোনা টেস্ট এবং টিকাকরণে জোর দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুক্রবার দেশবাসীকে কোভিডবিধি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান যেন নতুন করে উদ্বেগ বাড়াল। অ্যাকটিভ কেস কমলেও লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা।
নেপালের বিভিন্ন অংশে টানা কয়েক দিনের বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যু অন্তত ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে, শুক্রবার হতাহতদের সন্ধান করছে দেশটির কর্তৃপক্ষ। কারণ, বেঁচে থাকা লোকেরা অভিযোগ করছে যে, তারা এখনো কোনো সরকারি সাহায্য পাননি।
রাশিয়ার মস্কোর দক্ষিণ পূর্বে একটি শিল্প বিস্ফোরক কারখানায় অগ্নিকান্ডে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন। এ ঘটনায় আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন, বর্তমান জলবায়ু পরিস্থিতি ‘বিপর্যয়ের দিকে একমুখী পথে এগিয়ে যাচ্ছে’ এবং এ অবস্থায় তিনি গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কোপ২৬ সম্মেলনের ‘ব্যর্থতা এড়ানোর’ প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
সিরিয়ার লাতাকিয়া প্রদেশের একটি বনভূমি পুড়ছে আগুনে। ২০২০ সালের ৯ অক্টোবর মধ্যপ্রাচ্যের এই দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এই ছবি প্রকাশ করে
বিভিন্ন পশ্চিমা দেশগুলোকে আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দেয়ার বিষয়ে আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এমন আহ্বানের মাধ্যমে তালেবানের অন্যতম মূল দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পুতিন
আফগানিস্তানের নতুন তালেবান শাসকেরা ১০ আঞ্চলিক শক্তির কাছ থেকে সমর্থন পেয়েছে। মস্কোতে অনুষ্ঠিত আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে আফগানিস্তানের অর্থনৈতিক বিপর্যয় ও মানবিক দুর্যোগ থেকে রক্ষা পেতে সহায়তার জন্য জাতিসঙ্ঘ দাতা সম্মেলনে তারা তালেবানকে সমর্থন করবে।
পৃথক বোমা বিস্ফোরণে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৫ সামরিক সৈন্য নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় বাসিন্দারা হামলার বিচার দাবি করেছেন।
সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অজ্ঞাত-পরিচয় কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। গতকাল (বুধবার) দিন শেষে বিভিন্ন গণমাধ্যম হামলার খবর প্রচার করেছে।