ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদর ইন্তেকাল করেছেন। শনিবার প্যারিসের এক হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর তিনি ইন্তেকাল করেন বলে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
করোনা মহামারির কারণে দেড় বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গে বন্ধ থাকা স্কুলেগুলোতে বিপুল সংখক শিক্ষক পদ শূণ্য৷ আর তাই প্রশ্ন উঠেছে, স্কুল খোলার পর পাঠদানে কতোটা সক্ষম হবে প্রতিষ্ঠানগুলো৷
তালেবান কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠনে রাজি হয়েছে তালেবান কর্তৃপক্ষ। কিন্তু, ওই সরকারে কে থাকবে বা কে থাকবে না তা নিয়ে পশ্চিমাদের নির্দেশনা মানবেন না তারা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে পুনরায় চীনের মধ্যে 'একীভূত' করে নেয়ার অঙ্গীকার করেছেন। শনিবার রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব পিপলে চীনের শিনহাই বিপ্লবের ১১০তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন তিনি।
ইসরাইলের একটি আদালত আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের প্রার্থনা করার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ফিলিস্তিনি ও মুসলিমবিশ্বের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টির প্রেক্ষাপটে জেরুসালেমের একটি নিম্নতর আদালতের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের রায় বাতিল করে দিয়েছে উচ্চতর আদালত।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের জাযানে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশীসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবারের এই হামলার জন্য সৌদি আরব ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের দায়ী করছে।
ভারতের কোভিড গ্রাফে স্বস্তি। আরো খানিকটা নামল দেশের করোনা সংক্রমণ। কমছে অ্যাকটিভ কেসও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৪০জন। করোনার বলি ২৪৮ জন। বাড়ছে সুস্থতার হার।
রাশিয়া বলেছে, দেশটি আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত পরিস্থিতির দিকে গভীর দৃষ্টি রেখেছে এবং ‘প্রয়োজন হলে তাজিকিস্তানকে সর্বাত্মক সমর্থন’ দেবে মস্কো।
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় পৌঁছন তিনি। নজিরবিহীনভাবে বিধানসভায় তাঁকে বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।
পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩০০ জন। নিহতদের মধ্যে ৬টি শিশু রয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
চীনের সাথে তাইওয়ানের সম্পর্কের উত্তেজনা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে দু'পক্ষের মধ্যে দুর্ঘটনাক্রমে সঙ্ঘাত বেঁধে যেতে পারে।
ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন। তবে এর আগে কলকাতার কালীঘাটে গিয়ে মাথা ন্যাড়া করে, গঙ্গায় গোসল সেরে বিজেপি করার প্রায়শ্চিত্ত করেছেন তিনি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্দেহভাজন উগ্রবাদীদের হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ভারতবিরোধী উগ্রবাদীরা এ হামলার জন্য দায়ী বলে দাবি করেছে দেশটির পুলিশ।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও পণ্য ট্রানজিটের ব্যাপারে ইরানের সঙ্গে তার দেশের গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আইআরআইবি’র সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত সাইমন গাস। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইয়াহু নিউজ এ তথ্য জানিয়েছে।