বুধবার থেকে খুলে দেয়া হয়েছে ভারতের অন্তত পাঁচটি রাজ্যের স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যেই অতি কড়া কোভিড বিধিনিষেধ কার্যকর করেই স্কুল খুলতে উদ্যোগ রাজ্যগুলো।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
আফগানিস্তান থেকে ওয়াশিংটনের চূড়ান্ত প্রত্যাহার চলাকালে মার্কিন সামরিক ব্যক্তিবর্গ তাদের কুকুর কাবুল বিমানবন্দরে রেখে গেছেন এমন কথা অস্বীকার করেছে পেন্টাগন।
করোনার পর এবার ডেঙ্গুর প্রকোপ। উত্তরপ্রদেশে একের পর এক শিশুর মৃত্যু। স্কুল বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের।বুধবার থেকে উত্তরপ্রদেশে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু শেষমুহূর্তে তা বাতিল করে দেওয়া হয়।
ভারতের দোরগোড়ায় করোনার তৃতীয় ঢেউ। আর সেই ঢেউ রুখে দিতে জোর দেয়া হচ্ছে টিকাকরণে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে ১০৮ কোটি ভারতীয়কে ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার।
আমেরিকানদের ফিরিয়ে আনতে তালেবানের সাথে গোপন সমঝোতা করেছিল যুক্তরাষ্ট্র। এর জের ধরে তালেবান সদস্যরা আমেরিকানদের গোপনপথে কাবুল বিমানবন্দরে নিয়ে এসেছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটেছে। এবং সেটা ঘটেছে রাতের আঁধারে।আফগানিস্তানে দু'দশকের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সি-১৭ সামরিক বিমানটি কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আকাশে ডানা মেলে সোমবার মধ্য রাতের পর -- ৩১শে অগাস্ট সময়সীমা শেষ হওয়ার আগেই।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের ভিআইপি-দের জন্য ১০ আসনের বিমান ভাড়া করছে রাজ্য সরকার। ভাড়া লাগবে মাসে অন্তত দুই কোটি ২৫ লাখ টাকা।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনীতিক মিশনকে কাতারে সরিয়ে নেয়া হয়েছে। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই ঘোষণা করেন।এদিকে মঙ্গলবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে কাবুলে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
শেষ সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে আমেরিকার দীর্ঘতম যুদ্ধের অবসান হলো। প্রায় ২০ বছর আফগানিস্তানে অবস্থানের পর সোমবার দেশটিতে মার্কিন উপস্থিতির সমাপ্তি ঘটেছে। আর এই সময়ে যুক্তরাষ্ট্রে চারজন প্রেসিডেন্ট ছিলেন।
আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর শেষ সৈন্যের বিদায়ের পর তালেবান ঘোষণা করেছে, আফগানিস্তান এখন 'পূর্ণ স্বাধীন' দেশ।
শেষ মার্কিন সৈন্য আফগানিস্তান ত্যাগ করেছে। ২০০২১ সালের ১১ সেপ্টেম্বরের আফগানিস্তানে হামলার পর প্রায় ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগান রাজধানী থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন সৈন্যর বিদায়ের সাথে সাথে তালেবান ফাঁকা গুলি ছুঁড়ে তাদের বিজয় উদযাপন করেছে।
মহামারীর তৃতীয় ঢেউ রুখতে আপ্রাণ চেষ্টা করছে ভারত। তার মধ্যে কোভিড গ্রাফে উত্থান-পতন লেগেই আছে। সপ্তাহের প্রথম দিন যদিও স্বস্তি খানিকটা বাড়িয়ে করোনাভাইরাস সংক্রমণ কমল খানিকটা।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। সোমবার সকালে এই রকেট হামলা চালানো হয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন বিমানবন্দরে নিযুক্ত এক মার্কিন কর্মকর্তা।
কাবুলে মার্কিন ড্রোন হামলায় ছয় শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ঠেকাতে ওই হামলাটি চালানো হয়েছিল। ড্রোনের আঘাতে ওই গাড়িতে থাকা হামলাকারীরাও নিহত হয়েছে। তবে গাড়িতে কতজন ছিল, তা জানা যায়নি।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে বৃহস্পতিবার বিমানবন্দরে হামলার পর আবার রোববার এই হামলার ঘটনা ঘটলো।
সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় নয়। প্রয়োজনে অন্য দেশে ঢুকে উগ্রবাদীদেরকে খতম করবে ভারত। রোববার তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দিলেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।