দক্ষিণ কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এবার সাগর অভিমুখে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
- ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- * * * *
- সাংফোর সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের এমওইউ স্বাক্ষর
- * * * *
- নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের প্রভাব বিষয়ে সেমিনার
- * * * *
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
এশিয়া
ভোটার তালিকার অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর পদযাত্রা ঘোষণা সামনে রেখে পুরো দিল্লিজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১২ সাংবাদিককে আটক করেছে দিল্লি পুলিশ।
ওমান উপকূলে নোঙর করে থাকা একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার পর নিখোঁজ হয়েছেন দুই ভারতীয় নাবিক।
হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাতটি শর্তের কয়েকটি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসিন রেজায়ি। তবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের জবাবে সন্তুষ্ট নয় তেহরান।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ওয়াশিংটনের জবাবকে ‘অপর্যাপ্ত’ মনে করছে ইরান।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্তের কয়েকটি মেনে নিয়েছে। তবে তাদের জবাব যথেষ্ট নয়। ইরানের কূটনীতিতে পরিবর্তন এসেছে।
মিসর-সুদান সীমান্তে এক বিমান হামলায় ৭২ জন বেসামরিক স্বর্ণখনি শ্রমিক নিহত হয়েছেন। একটি আঞ্চলিক মানবাধিকার সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
সুদানের রাজধানী খার্তুমভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লয়ার্স’ জানায়, শনিবার (১০ অক্টোবর) সুদানের নীল নদ রাজ্যের একটি জনপ্রিয় স্বর্ণখনির এলাকায় এই হামলা চালানো হয়। বিবিসি জানিয়েছে, সকাল প্রায় ৬টায় একটি যুদ্ধবিমান খনি শ্রমিকদের শিবির লক্ষ্য করে পাঁচটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে শ্রমিকদের থাকার জায়গা ও গর্তগুলো ধসে পড়ে বহু মানুষ হতাহত হন।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের জবাবকে ‘অপর্যাপ্ত’ বলেছে ইরান। দেশটি জানিয়েছে, তারা এখন আর ওয়াশিংটনকে উত্তর দেওয়ার প্রক্রিয়ায় নেই। আগে যেসব বিষয় অস্পষ্ট রয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্রকেই পরিষ্কার করতে হবে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। রোববারের এ হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিহত ব্যক্তি পাকিস্তানি নাগরিক।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রাম থেকে আটক হওয়া আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীকে গভীর রাতে মুক্তি দিয়েছে গুরুগ্রাম পুলিশ।
পশ্চিম তীরের উত্তরাঞ্চলের রাসল আহমার এলাকার ৪৭টি ফিলিস্তিনি পরিবারকে রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার মধ্যে নিজেদের ঘরবাড়ি ছাড়ার আলটিমেটাম দিয়েছে ইসরাইলি বাহিনী।
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তরুণদের দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়ার আহ্বান জানানোর অভিযোগে আটক তিন নেতাকে মুক্তি দিয়েছেন আদালত।
পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় নিরাপত্তা স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার আশঙ্কায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ছেড়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্থানীয় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ ছেড়ে দেওয়া হয় তাকে।
ভারতের মণিপুর রাজ্যে নাগা ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল।