এশিয়া

মিয়ানমারে সেনা অভ্যুত্থান: ইয়াঙ্গুনে বিক্ষোভ

মিয়ানমারে সেনা অভ্যুত্থান: ইয়াঙ্গুনে বিক্ষোভ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। শনিবার (০৬ ফেব্রুয়ারি) ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিসহ রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

অং সান সুচির সহযোগী উইন তিন গ্রেফতার

অং সান সুচির সহযোগী উইন তিন গ্রেফতার

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির ঘনিষ্ঠ এক সহযোগীকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) ভোরে ইয়াঙ্গুন থেকে উইন তিন নামের এই নেতাকে গ্রেফতার করে রাজধানী নেপিডোতে নিয়ে যাওয়া হয়।

'তাদের লক্ষ্য সবাইকে শেষ করা' - উইঘুর নারীরা যেভাবে গণধর্ষণের শিকার হচ্ছে

'তাদের লক্ষ্য সবাইকে শেষ করা' - উইঘুর নারীরা যেভাবে গণধর্ষণের শিকার হচ্ছে

চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের জন্য যেসব 'পুনঃশিক্ষণ' কেন্দ্র পরিচালিত হচ্ছে - তাতে নারীরা পরিকল্পিতভবে ধর্ষণ, যৌন নিপীড়ন ও অত্যাচারের শিকার হচ্ছেন বলে নতুন পাওয়া তথ্যে জানতে পেরেছে বিবিসি।

আমেরিকার সাথে আলোচনা চূড়ান্ত করছে দ. কোরিয়া

আমেরিকার সাথে আলোচনা চূড়ান্ত করছে দ. কোরিয়া

ইরানের যে অর্থ দক্ষিণ কোরিয়ায় আটকা পড়েছে তা ছাড়ের ব্যাপারে আমেরিকার সাথে আলোচনা চূড়ান্ত করছে সিউল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ বুধবার (০৩ ফেব্রেুয়ারি) এ খবর দিয়েছে।

কুয়েতে বিদেশি নাগরিকদের ২ সপ্তাহের ভ্রমণ নিষেধাজ্ঞা

কুয়েতে বিদেশি নাগরিকদের ২ সপ্তাহের ভ্রমণ নিষেধাজ্ঞা

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ৭ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বিদেশি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে উপসাগরীয় দেশ কুয়েত। পাশাপাশি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ না করার অনুরোধ করেছে দেশটির সরকার।

সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থেকে বের হতে পারছে না কেন মিয়ানমার ?

সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থেকে বের হতে পারছে না কেন মিয়ানমার ?

দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে দেশটিতে সবচেয়ে বেশি সময় ধরে সামরিক বাহিনীর শাসন চলেছে, সেটি হচ্ছে মিয়ানমার। ব্রিটেনের কাছ থেকে এক সময় বার্মা নামে পরিচিত দেশটি স্বাধীনতা লাভ করে ১৯৪৮ সালে, আর এর পর থেকে মিয়ানমারের গত ৭৩ বছরের ইতিহাসে সামরিক শাসন চলেছে ৫০ বছর

ভারতের সর্বকনিষ্ঠ পাইলট হয়ে বিস্ময় সৃষ্টি আয়েশার

ভারতের সর্বকনিষ্ঠ পাইলট হয়ে বিস্ময় সৃষ্টি আয়েশার

ছোটবেলা থেকেই চ্যালেঞ্জিং জীবনের প্রতি আকর্ষণ তার। ঝুঁকি নেয়া, চ্যালেঞ্জের মোকাবিলা করাই ছিল প্রিয়। এই অ্যাডভেঞ্চারের নেশাই আয়েশা হাসানকে ভারতের কনিষ্ঠতম পাইলট হওয়ার পথে এগিয়ে দিয়েছে

মিয়ানমারের কয়েক শ' সংসদ সদস্যকে খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে

মিয়ানমারের কয়েক শ' সংসদ সদস্যকে খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির কয়েক শ' সংসদ সদস্যকে রাজধানী নাই পি তাওয়ের খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে।

মিয়ানমার সেনা অভ্যুত্থানের চিত্র নিজের অজান্তেই ধারণ করেন যে নারী (ভিডিও)

মিয়ানমার সেনা অভ্যুত্থানের চিত্র নিজের অজান্তেই ধারণ করেন যে নারী (ভিডিও)

সামনে আর পেছনে হাত ছুড়ে, ক্যামেরার সামনে নেচে চলেছিলেন মিয়ানমারের ফিটনেস প্রশিক্ষক খিন নিন ওয়াই। তবে সাধারণ এসব শরীর চর্চা দেশটির অসাধারণ একটি দিনেই করছিলেন তিনি।

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার মিয়ানমারের সেনাবাহিনীকে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা ফিরিয়ে দেয়া, অন্যায়ভাবে আটক হওয়া সকলকে মুক্তি প্রদান এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।