দেখতে দেখতে আরও একটি বছর চলে গেল। ২০২০ সালটা ছিল ঘটনাবহুল একটা বছর। প্রাণঘাতী করোনাভাইরাস বছরটাকে তছনছ করে দিয়েছে। এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন অনেক বিখ্যাত মানুষ। করোনা ছাড়া অন্য রোগেও প্রাণ হারিয়েছেন অনেকে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
এশিয়া
হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাওয়াজা আসিফের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার পাকিস্তানের দুর্নীতি দমন শাখার পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন ভারতের কৃষক সমাজের বড় একটা অংশ। বিরোধীদেরও অভিযোগ, পর্যাপ্ত আলোচনা ছাড়াই পাশ করানো হয়েছে এই আইন।
উদ্বেগ বাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পাওয়া গেল যুক্তরাজ্যের নতুন করোনা স্ট্রেন। জানা গেছে, কলকাতা মেডিক্যাল কলেজের এক স্বাস্থ্য কর্মকর্তার ছেলের শরীরেই মিলেছে এই ভাইরাস।
নয়াদিল্লির জামিয়া নগরের একটি সরকারি বিদ্যালয়ে অধ্যয়ন করা ২৩ মুসলিম ছাত্রী এবছর সর্বভারতীয় মেডিক্যাল ভর্তি পরীক্ষা এনইইটিতে উত্তীর্ণ হলেও তাদের ২২ জনই কোনো মেডিক্যাল কলেজে ভর্তির আবেদন করতে পারছেন না।
ভারতের রাজধানী নয়া দিল্লির ক্রিকেট মাঠে অরুণ জেটলির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে অমিত শাহের সাথে সাক্ষাত সৌরভ গাঙ্গুলির। কলকাতায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাতের ২৪ ঘণ্টা যেতে না যেতেই অমিত শাহের সঙ্গে দেখা।
পাকিস্তানের বেলুচিস্তানে দুবৃত্তদের গুলিতে সাত সেনা সদস্য নিহতের খবর পাওয়া গেছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আলজাজিরা
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট বালস্তিতানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন পাইলট ও দু’জন সৈন্য। সেনাবাহিনীর এক বিবৃতিতে রোববার এ কথা বলা হয়েছে।
ইরানে তুষারঝড়ে কমপক্ষে ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও সাত আরোহী। স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) উত্তর তেহরানের আলবর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রিটেনভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান পূর্বাভাস দিয়েছে যে, আগামী ২০২৮ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র এবং চীন হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শক্তি।
করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র সীমানায় বিশ্বভারতীর জমিও ঢুকে গেছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাভাবিক ভাবেই এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
আফগানিস্তানে প্রখ্যাত নারী মানবাধিকার কর্মী ফারেস্তা কুহিস্তানি ও তার ভাইকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে দেশটির কাপিসা প্রদেশের কহিস্তান জেলায়।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভরতের কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের প্রতিবাদে কংগ্রেসের গণস্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতি ভবন যেতে বাধা দিল পুলিশ। এসময় প্রিয়াঙ্কা গান্ধী-সহ আরও কয়েকজন কংগ্রেস নেতাকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ।
আধুনিক নগররাষ্ট্র হিসেবে পরিচিত সিঙ্গাপুরে জায়গার অভাবে চাষবাস কার্যত অসম্ভব। আমদানির ওপর নির্ভরতা কমাতে সে দেশের সরকার নানা অভিনব পথ বেছে নিচ্ছে। বিশেষ করে করোনা মহামারির সময় বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে।