এশিয়া

সার্বিয়ার নির্বাচনে জালিয়াতির অভিযোগ

সার্বিয়ার নির্বাচনে জালিয়াতির অভিযোগ

সার্বিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সার্বিয়ার সংসদীয় নির্বাচনে আবারও জয়ী হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠেছে।

ভারতে ১৩.৪ শতাংশ স্নাতক বেকার: জরিপ

ভারতে ১৩.৪ শতাংশ স্নাতক বেকার: জরিপ

ভারতে স্নাতক পাস করা শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার ২০২২-২৩ সালে কমে ১৩.৪ শতাংশে নেমে এসেছে। যা এক বছর আগে ছিল ১৪.৯ শতাংশ। দেশটির সরকারি প্রতিষ্ঠানের করা একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কারাগার থেকে নির্বাচনের মাঠে ইমরান খান

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কারাগার থেকে নির্বাচনের মাঠে ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি ভার্চুয়াল রাজনৈতিক সমাবেশে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। 

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন, নিহত শতাধিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন, নিহত শতাধিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চল। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প। জানা গেছে, ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১১০ জন নিহত হয়েছেন।

ভারতের পার্লামেন্ট থেকে প্রায় ১০০ এমপি বরখাস্ত

ভারতের পার্লামেন্ট থেকে প্রায় ১০০ এমপি বরখাস্ত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে ‘রং বোমা’ হামলার ঘটনায় হট্টগোল ও উদ্ধত আচরণের অভিযোগে নজিরবিহীন এক পদক্ষেপে আরও ৭৯ এমপিকে বরখাস্ত করা হয়েছে। সোমবার দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভা থেকে তাদের বরখাস্ত করা হয়।

সিরিয়ার বিদ্রোহী ঘাঁটিতে সেনাবাহিনীর বোমাবর্ষণ; ৮ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ার বিদ্রোহী ঘাঁটিতে সেনাবাহিনীর বোমাবর্ষণ; ৮ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমে বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটিতে সেনাবাহিনীর বোমাবর্ষণে রোববার এক গর্ভবতী নারীসহ মোট আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 

থাই সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৫ মাদক চোরাকারবারি নিহত

থাই সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৫ মাদক চোরাকারবারি নিহত

থাইল্যান্ডের উত্তরের এক প্রত্যন্ত অঞ্চলে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় থাই সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৫ সন্দেহভাজন মাদক চোরাকারবারি নিহত হয়েছে।

জওহরলাল নেহরুকে মালা পরিয়ে সমাজচ্যুত হন যে আদিবাসী নারী

জওহরলাল নেহরুকে মালা পরিয়ে সমাজচ্যুত হন যে আদিবাসী নারী

প্রায় ৮০ বছর বয়সে, গত মাসে মারা গেলেন বুধনি মেঝান। খুব বেশি মানুষ তাকে মনে রাখেন নি। তিনি যে বেঁচে আছেন না মারা গেছেন, সেটাই বা ক'জন জানতেন?

যুদ্ধবিরতি চায় ইসরাইল, যে শর্ত দিল হামাস

যুদ্ধবিরতি চায় ইসরাইল, যে শর্ত দিল হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির লক্ষ্য নিয়ে ইসরাইলের সঙ্গে হামাসের আলোচনা চলছে। এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্র।