হঠাৎ সিঙ্গাপুরে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ছেলে আরহাম ইকবাল খানের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন তিনি।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ক্রিকেট
আসন্ন এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে যেতে রাজি নয় ভারত। তারই জের ধরে আসন্ন ভারত বিশ্বকাপে যেতে অপারগতা জানিয়েছে পাকিস্তান। দুই দলের এমন মুখোমুখি অবস্থানের মধ্যেই এবার নতুন খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে হটিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিয়েছেন টাইগার অধিনায়ক।
টানা তিন ম্যাচে ডাগআউটে কাটানো দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে তারা ফেরার ম্যাচেও চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) হারের বৃত্তে আটকে থাকা দিল্লি সুফল পায়নি। টানা ৪ ম্যাচেই হার দেখেছে তারা।
আইপিএলের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে গেল দিল্লি ক্যাপিটালস। ইনিংসের শেষ বলে ডাবল রান নিয়ে জয় নিশ্চিত করে মুম্বাই। চলতি আইপিএলে রোহিত শর্মাদের এটা প্রথম জয়।
চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১২ রানের বড় সংগ্রহ পায় বিরাট কোহলি-ম্যাক্সওয়েলরা। জবাব দিতে নেমে লক্ষ্যে ঠিকই পৌঁছায় লক্ষ্ণৌ। তবে অপেক্ষা করতে হয়েছে শেষ ওভার পর্যন্ত।
গুজরাট টাইটান্সকে হারাতে শেষ ৬ বলে ২৯ রান করতে হতো কলকাতা নাইট রাইডার্সকে। বাস্তবিক অর্থে যা প্রায় অসম্ভব। সেই অসম্ভব কাজটিই করে দেখালেন রিঙ্কু সিং। ২০৫তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ। বাকি কাজটুকু দায়িত্ব নিয়ে করেন রিঙ্কু। তার শেষ ৫ বলে ৫ ছক্কায় নাটকীয়ভাবে ৩ উইকেটে ম্যাচ জিতে কলকাতা।
৯৯ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না শিখর ধাওয়ান। সতীর্থদের ব্যর্থতায় বৃথা গেল তার লড়াকু এই ইনিংস, আসরের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেয়েছে পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কিংসরা হেরে গেছে ৮ উইকেটে।
টানা দুই ম্যাচ হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬তম আসর শুরু করলো রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। বিশ্বের সবচেয়ে আলোচিত টি-টোয়েন্টি লিগ আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স, পাঁচবার শিরোপা জিতেছে ভারতের ধনাঢ্য শিল্পগোষ্ঠী আম্বানি গ্রুপের মালিকানাধীন এই দলটি।
ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সুপার লিগে যাওয়ার পথে বেশ ভালোভাবেই টিকে থাকলো মোহামেডান স্পোটিং ক্লাব। দল বড় জয় পেলেও জরিমানার কবলে পড়েছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করলেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ শেষ হওয়া সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১২৬ ও অপরাজিত ৫১ রান করেন তিনি।
ম্যাচটা জেতার কথা ছিল সহজে, এমনকি ইনিংস ব্যবধানে জেতার হাতছানিও ছিল। তবে দ্বিতীয় ইনিংসে চাপে পড়ে ঘুরে দাঁড়িয়ে আয়ারল্যান্ডের বীরোচিত প্রতিরোধ খেলার সমীকরণ দেয় বদলে। যদিও তৃতীয় দিনে দাপট দেখালেও চতুর্থ দিনে এসে আর অভিজ্ঞতার কাছে পেরে উঠেনি আইরিশরা।
‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ মার্চের সেরা হবার জন্য মনোনায়ন পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে নেয়ার ঘোষণা দিয়েছে কলকাতা। বুধবার ইংরেজ ওপেনানের সাথে স্বাক্ষর করে কেকেআর। তাকে নিতে খরচ করে দু’কোটি ৮০ লাখ টাকা।
১৮০ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা বাংলাদেশ দিনের তৃতীয় ওভারেই হারায় মুমিনুলকে। দ্বিতীয় দিনে মাত্র ৫ রান যোগ করে মুমিনুল ফেরেন ১৭ রান করে। এরপর একদিকে সাকিব আল হাসানের ওয়ানডে স্টাইলে ব্যাটিং, অন্যপ্রান্তে দৃঢ় মনোবলে আগাচ্ছেন মুশফিকুর রহিম
দলীয় ৪০ রানের মাথায় ৩ উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দলকে চাপ মুক্ত রেখে মুশফিককে নিয়ে শত রানের জুটি গড়েন সাকিব। ওয়ানডে স্টাইলে খেলে তুলে নেন ব্যক্তিগত ৩১তম অর্ধশতক। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন মাত্র ৪৫ বল।