মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চন্দ্র শেখর হালদার ওরফে মিল্টন নামে ওই কর্মকর্তা ৩১তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
অপরাধ
মাগুরার মহম্মদপুরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর ১৪ বছরের এক মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় পলাশবাড়িয়া ইউনিয়নের চর ঝামা গ্রামে এই ঘটনা ঘটে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
প্রতিনিধি টাঙ্গাইল:টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া এলাকায় বিজ্রের নিচ থেকে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইলে পাঁচ হাজার দুইশত পিস ইয়াবাসহ শাহিন আলম নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ দক্ষিণ। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ লক্ষ ৬০ হাজার টাকা।
যশোরের অভয়নগরে স্ত্রী ও নিজ সন্তানদের শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্বামী জহিরুল ইসলামকে (৩৩) আটক করেছে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুকে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সেখানকার হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি, দোকান ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গাজীপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে নাতনি ও তার নানির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে বন্দান গ্রাম এলাকার বেলাই বিলে এ ঘটনা ঘটে।
যশোর শহরের আকবরের মোড়ে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনী । আজ বেলা সাড়ে এগারোটার দিকে হামলার ঘটনাটি ঘটে। স্বজনদের দাবি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নৃশংসভাবে মা-ছেলে খুন হয়েছিল ২ জুলাই। কিন্তু কোনো প্রমাণ রেখে যায়নি খুনি। মা-ছেলের খুনের রহস্য উদঘাটন করতে হিমশিম খেতে থাকে পুলিশ।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ নেতা হাসিবকে (২০) গলা কেটে হত্যার ঘটনায় দুই যুবলীগের কর্মীকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ।
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিয়ে উঠা তরুণ খালেদ মাহফুজকে (২২) জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সরকারি আদেশ অমান্য করার অপরাধে তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন।
রাজধানী ঢাকার অদূরে আবদুল্লাহপুর ব্রিজের কাছে বুধবার গভীর রাতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সাহেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীরা সাহেদকে ছুরি মেরে খুনের পর তাঁর কাছে থাকা টাকা ও মুঠোফোন নিয়ে গেছে।
আমিনপুর থানা পুলিশ মঙ্গলবার একটি জলাশয় থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সকাল ৭টার দিকে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার দয়ারামপুর গ্রামের জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা সুলতানা বনির ছেলে চিহ্নিত টেন্ডার জিম্মাদার জেড এম সম্রাটকে অস্ত্র মাদক ও ওয়াকিটকিসহ তার টর্চার সেল থেকে গ্রেফতার করেছে র্যাব-১২ সিপিসি-১এর একটি অভিযানিক দল টিম।
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বেত ব্যবহার বা শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ থাকলেও একজন শিক্ষকের বেত্রাঘাতে দুই ছাত্রীকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।