রাজধানী ঢাকার ধানমণ্ডিতে এক কিশোরকে চোর সন্দেহে ধাওয়া করে ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) ধানমণ্ডির ৫ নম্বর রোড থেকে গুরুতর অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
- যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি
- * * * *
- রামেক ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে লিমন-মাহবুবুল
- * * * *
- চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা
- * * * *
- রাজশাহীর পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু
- * * * *
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০ পথশিশু পেল শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী
- * * * *
অপরাধ
নেত্রকোনায় আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে ৪৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মডেল থানার পুলিশ। আটক ওই যুবক হলেন ঢাকার গাজীপুর জেলায় জয়দেব ভুরুলিয়া গ্রামের কুরবান আলী (২৬)। তিনি ওই এলাকার মৃত নবাব মিয়ার ছেলে।
রাজধানীর বনানী শেরাটন হোটেলের সামনে নারীর ওড়না ধরে টানার অভিযোগে পুলিশের দুই সদস্যকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় শেফালী বিশ্বাস (৫৫) নামে এক নারী রহস্যজনক ভাবে খুন হয়েছেন। বাড়ি থেকে আলমারি খুলে সোনার গহনাসহ নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে দূবৃত্তরা।
নড়াইল পৌরসভা এলাকায় গরু নিয়ে বিরোধের সালিশ চলাকালেই ইমাম হাসান রাজু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ফেসবুক ব্যবহার করে নিম্নমানের পণ্য বিক্রি করে গ্রাহকদের প্রতারণার অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই নারীকে। মৃত ওই নারীর নাম জয়নব বেগম (৪২)।
যশোরের বেনাপোলে মগর আলী (৬৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার সন্ধ্যায় কাগজ পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর লালবাগে সিসিটিভি পর্যবেক্ষণ করে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
রাজধানীর খিলক্ষেত উড়াল সড়কের পাশে শারমিন বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লায় বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যার এজহারভুক্ত প্রধান আসামি মো. রাজু র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২ টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় র্যাবের সাথে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কুষ্টিয়া, ১৫ই এপ্রিল ২০২২
কুষ্টিয়া শহরের জুগিয়া ভাটাপাড়া এলাকায় জুগিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আকাশকে হত্যার অভিযোগে বিপ্লব ও মিরাজুল নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের নেতৃত্বে আজ (শুক্রবার) সকাল আটটার সময় জুগিয়া গৌরস্থানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গা সুবর্ণচরের মোহাম্মদ পুরে জনতার হাতে আটক হয়েছেন। তাদের চরজব্বার থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটকৃতদের মধ্যে ১ জন শিশু, ২জন পুরুষ ও পাঁচজন মহিলা রয়েছেন।
চাকরি দেওয়ার কথা বলে এক যুবককে অপহরণের পর তার অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করার হুমকি দিয়ে লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।
নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে বাবার কোলে থাকা চার বছরের শিশু খুনের ঘটনার লোমহর্ষক বিবরণ দিচ্ছেন এলাকাবাসী।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ৫ জন।