ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
অপরাধ
কিশোরগঞ্জে ২৮৫ পিস ইয়াবাসহ সালমা বেগম (৩০) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে র্যাব। আজ রোববার (২৪ অক্টোবর) কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় র্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
চট্টগ্রাম নগরের জেএম সেন হলে হামলার ঘটনায় যুব–ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ ৭ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তিনজনের বয়স ১৯ বছরের কম হওয়ায় রিমান্ড আবেদন করেনি পুলিশ।
ঈশ্বরদী পুলিশ ১৫০ লিটার বাংলা মদসহ সোহাগ (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার ঈশ্বরদী উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেউড়িয়া এলাকায় অবস্থিত লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদী থেকে তারিফ হোসেন (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ময়মনসিংহের জেলার ত্রিশালে ট্রাক চাপায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আছেন।
পল্লবী ও দক্ষিণখানে অভিযান চালিয়ে পাঁচশ’ গ্রাম আইসসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) । সোমবার রাতে মাদক অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। ’
আয়কর ও ভ্যাট কর্তনের নামে মিথ্যা বর্ণনায় সরকারি আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৩৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ২ জনকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৩১ জন জেলেকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে শনিবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিবচর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পাবনার চাটমোহরে শিক্ষক ছেলের হাতে বাবার চাকরিস্থলে অফিসের লোকজনের সামনে চরমভাবে লাঞ্ছিত ও লাথি মারার ঘটনায় পুলিশ ছেলে মজনু রহমানকে গ্রেফতার করেছে।
দিনাজপুরে যাত্রীবাহী কোচে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
রাজধানীতে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও তার সহযোগীসহ আটজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ছত্রাপাড়ায় পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে জামাইয়ের হাতে শ্বশুর আবু মুসা (৫৫) খুন হয়েছে। মঙ্গলবার এ হত্যার ঘটনাটি ঘটে। নিহত আবু মুসা একই গ্রামের মনছের বিশ্বাসের ছেলে।
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ১৯৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল
গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগে ‘উইকম ডটকম’ ও ‘থলে ডটকম’ নামে দুটি ই-কমার্স প্রতিষ্ঠানের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।