ইউক্রেনের নেতা এবং তার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহকারীরা রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যকে তাদের অনেক পশ্চিমা প্রতিপক্ষের থেকে ভিন্নভাবে মূল্যায়ন করছেন। আট বছর ধরে রাশিয়ার ক্রমাগত উস্কানি এবং পূর্ব ইউক্রেনে দীর্ঘস্থায়ী যুদ্ধের পরে তারা কি আরো বেশি নির্বিকার হয়ে পড়ছে নাকি তাদের রাশিয়ান প্রতিপক্ষকে ঠিক মতো বুঝতে পারছে না?
- যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি
- * * * *
- রামেক ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে লিমন-মাহবুবুল
- * * * *
- চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা
- * * * *
- রাজশাহীর পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু
- * * * *
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০ পথশিশু পেল শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী
- * * * *
ইউরোপ
রাশিয়ার জনসংখ্যা গত এক বছরে ১০ লাখেরও বেশি কমেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে জনসংখ্যা এভাবে কমেনি দেশটিতে।
প্রশান্ত মহাসাগরীয় কারমাডিস দ্বীপমালায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার গ্রীনিচ মান সময় ০২৪৬ টায় দ্বীপমালা ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৩৩ কিলোমিটার গভীরে, কেন্দ্রস্থল ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৪ দশমিক ৭ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ।
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস। চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে ওলাফ শলৎসের প্রথম সফর।
মধ্য ইউক্রেনের দিনিপরো শহরের সামরিক কারখানায় ন্যাশনাল গার্ডের এক সৈন্যের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই হামলায় আরো পাঁচজন আহত হয় বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
ইংল্যান্ডে করোভাইরাস মহামারী নিয়ন্ত্রণে দেওয়া বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়েছে। করোনা প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রমে সাফল্যের কারণে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমেছে ইংল্যান্ডে।
করোনা লকডাউনের সময় একের পর এক পার্টি হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাড়ি ১০ ডাউনিং স্ট্রিট এবং হোয়াইট হলে। গত কয়েকমাসে পার্টিগুলির কথা সামনে এসেছে। যার জেরে ঘরে বাইরে চাপের মুখে পড়েছে বরিস জনসন।
ফ্রান্সে মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনে সংক্রমণের ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড।
তীব্র ও ভারী তুষারপাতের কারণে ইউরোপের সবচেয়ে ব্যস্ত ইস্তাম্বুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।এদিকে ব্যতিক্রমী এই তীব্র বরফের কারণে গ্রিসের রাজধানী এথেন্সে স্কুল ও টিকাদান কেন্দ্রসমূহ বন্ধ করে দেয়া হয়েছে।
সাবেক ব্রিটিশ পরিবহনমন্ত্রী নুসরাত গনির অভিযোগের জেরে তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ব্রিটেনের সাবেক পরিবহনমন্ত্রী নুসরাত গনি জানিয়েছিলেন, মুসলমান হওয়ার কারণেই ২০২০ সালে তার মন্ত্রিত্ব বাতিল করা হয়।রোববার ব্রিটেনের দ্য সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত সাক্ষাতকারে তার এই বিস্ফোরক মন্তব্যে নতুন করে উঠে এসেছে দেশটিতে বর্তমানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির মধ্যে বিদ্যমান ইসলামোফোবিয়া।
যুক্তরাজ্যের পার্লামেন্টের একজন মুসলমান এমপি বলছেন, উপমন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করার সময় সরকারি দলের একজন হুইপ তার ধর্মবিশ্বাসের প্রসঙ্গ তুলেছিলেন।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দাপট কি অবশেষে কমতে চলেছে? গোটা বিশ্ব থেকে এখনই বিদায় না নিলেও অন্তত ইউরোপীয় দেশগুলোতে এর শক্তিক্ষয় হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ইউরোপীয় প্রধান হান্স ক্লাজ।
যুক্তরাজ্য অভিযোগ করেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একজন মস্কোপন্থী ব্যক্তিকে ইউক্রেনের সরকার প্রধান হিসেবে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছে।
ব্রিটেনের সাবেক পরিবহনমন্ত্রী নুসরাত গনি জানিয়েছেন, ২০২০ সালে ব্রিটিশ মন্ত্রিসভা পুনর্গঠনের সময় মুসলমান হওয়ার কারণেই তাকে বাদ দেয়া হয়েছিলো।