সমগ্র পশ্চিমা বিশ্বের নেতারা এখন রাশিয়ার প্রতিবেশী লিথুয়ানিয়ায় জড় হয়েছেন। বাল্টিক সগরের পাশে ছোট্ট এই সাবেক সোভিয়েত দেশের রাজধানী ভিলনিয়াসে আগামী দুদিন ধরে নেটো সামরিক জোটের শীর্ষ বৈঠক হবে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ইউরোপ
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই সপ্তাহের প্রবল বর্ষণে ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দেশটির সরকার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মেক্সিকোতে একটি বাজারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে মুখোশধারীরা। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় টোলুকা শহরের প্রধান একটি বাজারে মারাত্মক হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
মারা গেছেন রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত আলেক্সান্দর নিকোলায়েভ। চলিত মাসের ৬ জুলাই মস্কোতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।সোমবার (১০ জুলাই) তাকে সমাহিত করা হয়েছে। এ তথ্য ঢাকার রাশিয়ার দূতাবাস জানায়।
পশ্চিমা দেশের জোট নেটোর এক গুরুত্বপূর্ণ বৈঠকে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে ডাউনিং স্ট্রিটে একটি সংক্ষিপ্ত বৈঠক করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি পাঁচ মিনিটের মধ্যেও ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন। তবে কিয়েভ রাজি হয়নি।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ তৃতীয় মেয়াদে জয়লাভ করেছেন। এতে করে তিনি ২০৩০ সাল পর্যন্ত মধ্য এশিয়ার গ্যাসসমৃদ্ধ এ দেশ শক্তভাবে নিয়ন্ত্রণ করার দায়িত্ব ধরে রাখবেন।
গ্রিক সরকার শনিবার পার্লামেন্টে আস্থা ভোটে জয়লাভ করে চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদ শুরু করেছে।প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি দুই সপ্তাহ আগে নির্বাচনে জয়ের পর আস্থা ভোটটি অনুষ্ঠিত হয়।
যুদ্ধের ৫০০ তম দিনে ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারকে তুরস্ক থেকে দেশে নিয়ে এসেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধের কারণে ইউক্রেনে ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। সংস্থাটি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৫০০তম দিনে এই সংখ্যা জানিয়েছে।
ইতিহাস সৃষ্টি করে জার্মানির একটি শহরের মেয়র হিসেবে শপথ নিয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একজন শরণার্থী।রাইয়ান আলশেবল নামে ওই ব্যক্তি শুক্রবার বিকেলে ওসটেলশেইম শহরের মেয়র হিসেবে শপথ নেন।
প্যারিসের এক শহরতলীতে পুলিশের গুলিতে আলজেরীয় বংশোদ্ভূত নাহেল এম নামের ১৭-বছরের এক মুসলিম তরুণের মৃত্যু নিয়ে যে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়েছিল তা ফরাসী সমাজের মূলে নাড়া দিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগস্টে তুরস্ক সফরে যাচ্ছেন। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথম তিনি তুরস্ক সফর করবেন।
অভিবাসন নীতি নিয়ে বিরোধের কারণে ইউরোপের দেশ নেদারল্যান্ডসের সরকার ভেঙে গেছে। ফলে দেশটিতে নতুন করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সিরিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা।
রহস্যে ঘেরা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাবমেরিন টাইটানের মর্মান্তিক দুর্ঘটনার পর সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে মার্কিন প্রতিষ্ঠান ওশানগেট।