ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসের কবলে পড়ে অন্তত চার পর্বতারোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত নয়জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মন্ট ব্ল্যাংক অঞ্চলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
- সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি
- * * * *
- যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হামলা, নয়জন গুলিবিদ্ধ
- * * * *
- কায়রো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেল ‘সাঁকোটা দুলছে’
- * * * *
- বাংলাদেশে কৃষিপণ্যের পচন রোধে লন্ডনে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- * * * *
- পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
ইউরোপ
রুশ সেনাবাহিনীতে তরুণদের নিয়োগ দেয়ার প্রক্রিয়া আরো জোরদার করেছে রাশিয়া। এক বছরের বাধ্যতামূলক মিলিটারি সার্ভিসে যোগ দেয়া তরুণদেরও ইউক্রেনে যুদ্ধে পাঠানোর কথা ভাবছে দেশটি।
চারদিনের সফরে আজ রবিবার ভারতে যাচ্ছেন ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকে এই প্রথম ইউক্রেনের কোনো মন্ত্রী ভারত সফরে আসছেন। এই সফরে ভারতীয় নেতৃবৃন্দের সাথে জাপারোভা দেখা করবেন।
তুষার ঝড়ের দুই দিন পর শুক্রবার কানাডার পূর্বাঞ্চলের কয়েক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। ভয়াবহ ওই দুর্যোগে তিন ব্যক্তির প্রাণহানী ও ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিশেষ করে মন্ট্রিয়েলে ব্যাপক সম্পত্তির ক্ষতি হয়েছে।
কুইবেকের প্রায় ৪৬০,০০০ বাড়ি বিদ্যুৎ বিছিন্ন হয়ে অন্ধকারে ছিল।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মস্কোতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন, ‘ইউক্রেন সঙ্কটের’ জন্য ওয়াশিংটন দায়ী। ক্রেমলিনে একটি অনুষ্ঠানে তার পরিচয়পত্র গ্রহণ করার সময় তিনি এমন কথা বলেন।
যুক্তরাজ্যের জেলে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সাথে দেখা করতে মঙ্গলবার সেখানে গেছিলেন রিপোর্টার্স বিয়ন্ড বর্ডারের সদস্যরেরা।
বিপদ সঙ্কেতে সাড়া দিয়ে উদ্ধারকারী একটি জাহাজ ১১ ঘণ্টার অভিযানের পরে মাল্টার একটি নৌকা থেকে চার শ’র বেশি অভিবাসীকে উদ্ধার করেছে।
সরকারি কাজে ইংরেজি ব্যবহার করলেই জরিমানা গুণতে হবে- এমনই আইন আনার প্রস্তাব দিয়েছে ইতালির সরকার। সরকারি কাজে বিদেশী ভাষার ব্যবহার বন্ধ করতে উদ্যোগী হয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল
রাশিয়া বলেছে, ওপেক প্লাসের আরো কয়েকটি সদস্য দেশ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে যুক্ত হতে পারে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক গতকাল সোমবার এই সতর্কতা জানিয়েছেন।
নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার যাত্রীবাহী একটিট্রেন লাইনচ্যুত হলে একজন নিহত এবং বেশকিছু লোক আহত হয়েছে। জরুরি সার্ভিস এ কথা জানায়।
রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান দাবি করেছেন তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুট শহরের নগর ভবনে রুশ পতাকা উড়িয়ে দিয়েছেন।
কিছু দিনের মধ্যেই ন্যাটোয় আনুষ্ঠানিকভাবে যোগ দেবে ফিনল্যান্ড। তার ঠিক আগে হেরে গেলেন ফিনল্যান্ডের সোশ্যাল ডেমোক্র্যাট প্রধানমন্ত্রী।এতদিন সোশ্যাল ডেমোক্র্যাটরা ফিনল্যান্ডের শাসক দল ছিল।
সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বিস্ফোরণে সুপরিচিত রুশ সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। একটি বিস্ফোরকে থেকে এই বিস্ফোরণ ঘটে বলে সূত্রের উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদ সংস্থাগুলো খবর প্রকাশ করেছে।
ইউক্রেনে রুশ সেনাবাহিনীর চেয়েও বেশি সাফল্য অর্জন করেছে রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগ - বলছে ব্রিটেনের একটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান।
দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন এএনসি দলের কর্মকর্তাদের রাশিয়া পাঠানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘বিশ্বব্যবস্থার পুনর্নিমাণ’ নিয়ে আলোচনার জন্যে তাদের সেখানে পাঠানো হয়।
চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ৫-৬ এপ্রিল এ সফর করবেন তিনি। ইউক্রেন যুদ্ধ বিষয়ে চীনের সঙ্গে আলোচনায় ইউরোপের নেতৃত্ব দিচ্ছেন তিনি।