ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা দিতে গিয়ে ২৭ জাতির এ জোটের অস্ত্রভাণ্ডার অনেকটাই শূন্য হয়ে গেছে। এখন যদি ইউক্রেনকে অস্ত্র দেয়া অব্যাহত রাখতে হয় তাহলে সামরিক খাতে ইউরোপীয় ইউনিয়নকে আরো অনেক বেশি অর্থ বিনিয়োগ করতে হবে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ইউরোপ
রাশিয়ার পক্ষে লড়াই করা ওয়াগনার মার্সেনারিদের একটি সদর দফতরে ইউক্রেনের সৈন্যরা হামলা চালিয়েছে।
প্রত্যাশার চেয়ে বেশি সাহায্য করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দুটি উদ্ধারকারী জাহাজ থেকে উদ্ধার হওয়া পাঁচ শ’র বেশি অভিবাসীকে নিতে সম্মত হয়েছে ইতালি।সবশেষ দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেডুসায় ৩৩ জন অভিবাসী বহনকারী একটি জাহাজ নোঙ্গর করার পর দেশটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গ্রীকের এক এমইপি’র ইউরোপীয় পার্লামেন্টের একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা স্থগিত করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ যেকোনো সংঘাতে আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে পারে। তিনি চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বারের মতো একই আভাস দিলেন।
রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনের দক্ষিণ ওডেসার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। জেলেনস্কি বলেন, ওডেসার বিদ্যুৎ স্থাপনায় রাশিয়া ড্রোন হামলা করেছে। এতে অঞ্চলটির ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলে বেলজিয়াম এবং লুক্সেমবার্গের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের অবসানের পর রুশ নব্য ধনকুবের (অলিগার্চ) এবং গ্রুপগুলোর ১৮.৯ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া আপাতত পারমাণবিক হামলার ধারণার পরিবর্তে শত্রুকে নিরস্ত্র করার জন্য প্রচলিত আগাম হামলার সামরিক নীতি প্রবর্তন করে তার সামরিক নীতিমালা সংশোধন করতে পারে।
উত্তর মেক্সিকো সীমান্ত শহর নুয়েভো লারেডোতে সেনাবাহিনী ও গ্যাং সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে সাত সন্দেহভাজন কার্টেল বন্দুকধারী ও একজন সৈন্য নিহত হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সতর্ক করে বলেছেন যে, ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হবে। কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত সৈন্য সংগ্রহ করার কোনো প্রয়োজনীয়তা তিনি দেখছেন না।
জার্মানির বেশিরভাগ অংশে সন্দেহভাজন উগ্র ডানপন্থী উগ্রপন্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাজার হাজার পুলিশ। বুধবার সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনারীদের বিরুদ্ধে এ অভিযান চালায় পুলিশ।
ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে রাশিয়া।
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গতকাল রাশিয়ার সেনাবাহিনী যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মধ্যে ৬০টির বেশি ভূপাতিত করা হয়েছে। গতকাল সোমবার ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে রুশ বাহিনী এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়ার সংযোগকারী সেতু পরিদর্শন করেছেন।অক্টোবরে বিস্ফোরণে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সোমবার তিনি এটি পরিদর্শন করেন। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজ থেকে এ কথা জানা গেছে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়ন যে তেলের মূল্যসীমা নির্ধারণ করেছে তা মানবে না তার দেশ। নোভাক বলেন, বেঁধে দেয়া মূল্যসীমা এড়িয়ে বিকল্প পথে কিভাবে তেল বিক্রি করা যায় তার কৌশল উদ্ভাবনে কাজ করছে মস্কো।