রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বড়ো ধরনের এক সামরিক মহড়ায় অংশ নিয়েছেন। চীনসহ মস্কোর সাথে বন্ধুত্ব রয়েছে এমন কয়েকটি দেশের অংশগ্রহণে এ মহড়ার আয়োজন করা হয়।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ইউরোপ
যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনসারভেটিভ পার্টির সদস্যদের ভোটে দলের নেতা নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস, তিনিই দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
দেশের মানুষের সমস্যা বাদ দিয়ে ইউক্রেনের প্রতি বেশি মনোযোগ দেয়ার কারণে চেক প্রজাতন্ত্র সরকারের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন।
চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টাকালে ফ্রান্স প্রায় ১৯০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং ফ্রান্সের উত্তরাঞ্চলীয় জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়।
রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, যদি রাশিয়ার অস্তিত্ব কোনোভাবে হুমকির মুখে পড়ে তাহলে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। একইসাথে ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র পাঠানোর ব্যাপারে মার্কিন সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।
নর্ড স্ট্রিম পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করার বিষয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রাশিয়া।
শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-৭ রাশিয়ার তেলের জন্য একটি সর্বোচ্চ দাম বেঁধে দিতে সম্মত হয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যয় করার জন্য রাশিয়ার আর্থিক উৎস সীমিত করে দেয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
ফ্রান্সের জ্বালানি কোম্পানি ‘এনজি’কে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্যাস কোম্পানি গ্যাসপ্রম।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের প্রশংসা করে তাকে ‘শান্তির মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন।গর্বাচেভ ৯১ বছর বয়সে মস্কোতে মারা গেছেন।
মিখাইল গর্বাচেভ মস্কোতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে দেওয়ার মধ্যদিয়ে ইতিহাসের পথ পরিবর্তন করেন। তিনি ২০ শতকের শীর্ষ রাজনৈতিক নেতাদের অন্যতম ছিলেন।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে চীন ও কয়েকটি দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। ভস্টক ২০২২ (ইস্ট ২০২২) নামের মহড়াটি রাশিয়ার দূর প্রাচ্য এবং জাপান সাগরে হবে। ১-৭ সেপ্টেম্বর হওয়া এই মহড়ায় ৫০ হাজারের বেশি সৈন্য, ১৪০টি বিমান, ৬০টি রণতরীসহ পাঁচ হাজার উইপেন্স ইউনিট অংশ নেবে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
রুশ সেনার হামলা শুরুর পর থেকে ইউক্রেনকে প্রায় ২৩০ কোটি পাউন্ড বা ২১ হাজার ৬০০ কোটি টাকার সামরিক ও আর্থিক সহায়তা করেছে ব্রিটেন। কিন্তু এখন অর্থসঙ্কটের কারণে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সাহায্যে বন্ধ করতে পারে ব্রিটেন।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়াপন্থী এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। রাশিয়ার বাহিনী এ অঞ্চল দখল করে নেয়ার পর তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ ত্যাগ করে মস্কোর বশ্যতা স্বীকার করেন। তিনি সেখানের সাবেক ডেপুটি ছিলেন। সোমবার রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
জাতিসঙ্ঘের পরমাণু শক্তি সংস্থার প্রধান জানিয়েছেন যে ইউক্রেনের ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের জন্য তাদের একটি দল রওনা দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ-সীমান্তের কাছে অবস্থিত।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান সোমবার বলেন, ইউক্রেনের জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জাতিসঙ্ঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার বহুল প্রতীক্ষিত বিশেষজ্ঞ মিশন শুরু হতে যাচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাধীন হয়ে যাওয়া ডনবাস প্রজাতন্ত্রকে পুনর্দখলের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বর্তমানে এ প্রজাতন্ত্রটি প্রায় পুরোপুরিভাবে রাশিয়ার সেনাদের আওতায় রয়েছে।