দখলকৃত ইউক্রেনিয়ান দুটি শহরে স্থানীয় বাসিন্দাদের রুশ পাসপোর্ট দেয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ইউরোপ
রাশিয়ার আগ্রাসনের পর থেকেই ইউক্রেনের বন্দর নগরী মারিউপল বড় ধরনের সংকটের মুখে রয়েছে৷ সেখানে বাড়তি বিড়ম্বনা হিসেবে যোগ হয়েছে কলেরা৷
বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজকে শুক্রবার ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ও পূর্বসুরি ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তাকে এ সাজা দেওয়া হলো
মারিউপোলের একটি বিধ্বস্ত ভবন থেকে শ্রমিকরা অসংখ্য লাশ উদ্ধার করেছে। অন্যদিকে বুধবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের অবরুদ্ধ বন্দর দিয়ে শস্য রফতানি করতে না পারার কারণে বিশ্বব্যাপী খাদ্য সঙ্কটের আশঙ্কা বেড়েছে।
চলমান ইউক্রেন সংকট খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতার পরিণাম স্পষ্ট করে দিচ্ছে৷ ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার চাপের পাশাপাশি সেই বাস্তবও ইউরোপকে বিকল্প জ্বালানির দিকে আরও দ্রুত ঠেলে দিচ্ছে৷
দূর থেকে শক্রপক্ষকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আগে থেকে চলছিল। এবার একেবারে মুখোমুখি লড়াইয়ে নামল রাশিয়া আর ইউক্রেনের সেনাবাহিনী। ঘটনাস্থল পূর্ব ইউক্রেনের ডনবাস এলাকার সেভেরোদোনেৎস্ক শহর, যাকে যুদ্ধের বর্তমান কেন্দ্রও বলা যায়। গতকাল মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা জানিয়েছেন।
রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের নিষিদ্ধের তালিকা সোমবার সম্প্রসারণ করেছে মস্কো। এই তালিকায় রাজস্বমন্ত্রী জনেট ইলেনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। ইউক্রেনে ক্রেমলিনের হামলার পর রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের একই ধরনের পদক্ষেপের পাল্টা জবাবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করলো
‘পার্টিগেট কেলেঙ্কারি’র দায়ে এবার প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন বরিস জনসন। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রবিবার ভোরে একাধিক বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। মেয়র ভিতালি ক্লিটসকো এ কথা জানান।
তিনি এক টেলিগ্রামে বলেন, ‘শহরের ডানিয়েটস্কি ও ডিপ্রোভস্কি এলাকায় বেশ কয়েকটি বিষ্ফোরণ হয়েছে, অগ্নিনির্বাপক দল সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।
এই বছর রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তিতে নানা দেশে উৎসব যখন চলছে, তখন কয়েকটি কমনওয়েলথ দেশ জানিয়ে দিয়েছে যে, তাদের দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে তারা রানিকে সরিয়ে দেয়ার কথা ভাবছে।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালিয়ে ‘ঐতিহাসিক এবং মৌলিক ভুল’ করেছেন। তিনি নিজেকে ‘বিচ্ছিন্ন’ ও করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন নিউজগ্রুপ ‘নিউজম্যাক্সকে’ বলেছেন, যুদ্ধে প্রতিদিন ৬০ থেকে ১০০ জন ইউক্রেনীয় সেনা মারা যাচ্ছে এবং আরো ৫০০ জন আহত হচ্ছে।
তুর্কি ড্রোনের সাহায্যে রাশিয়ার আর্টিলারি সিস্টেম ও সাজোয়া যানগুলোকে প্রতিরোধ করার পর তুরস্কের বেরাকতার টিবি২ ড্রোনের চাহিদা সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে।
ইউক্রেনে অত্যাধুনিক রকেট পাঠানোর কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলছেন, ইউক্রেনের আত্মরক্ষায় সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত।
জার্মানি এবং ডেনমার্কের দুটি বৃহৎ গ্যাস কোম্পানিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়ার বৃহৎ গ্যাস কোম্পানি গ্যাজপ্রম। সুইডেনের অরস্টেড এবং জার্মানিতে শেল এনার্জি ইউরোপ লিমিটেড রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকার করায় গ্যাজপ্রম এই ব্যবস্থা নিয়েছে।
পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, রাশিয়া থেকে তেল কেনা খুবই কঠিন।তিনি জানিয়েছেন, রাশিয়া যদি তাদের সস্তায় তেল দিতে চায় এবং এই তেল কেনার ক্ষেত্রে যদি কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে না হয়, তাহলে তিনি ওই প্রস্তাব বিবেচনা করবেন।