রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার জানিয়েছেন, রাশিয়া তার জ্বালানি ধীরে ধীরে দক্ষিণ ও পূর্ব দিকে ক্রমবর্ধমান বাজারে রপ্তানি বাড়িয়ে দেবে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ইউরোপ
ফিনল্যান্ড ও সুইডেনের প্রধানমন্ত্রীরা বুধবার সাক্ষাত করেন। ওই সাক্ষাতের পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানান আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা জানাবেন, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেবে কিনা।
পূর্ব-ইউরোপের বাল্টিক অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ড যদি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয় যোগ দেয় তাহলে বাল্টিক অঞ্চলে নিজের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে মস্কো।
রাশিয়া বলছে, কৃষ্ণসাগরে তাদের নৌবহরের এক ফ্ল্যাগশীপ জাহাজ আগুন এবং গোলাবারুদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, মিসাইলবাহী জাহাজ মস্কভার সব ক্রুকে জাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে, এবং আগুন এখন নিয়ন্ত্রণে।
রুশ সামরিক বাহিনী বুধবার হুমকি দিয়েছে যে, ইউক্রেনের সৈন্যরা যদি রাশিয়ার ভূখণ্ডে অব্যাহত হামলা চালায় তাহলে রাজধানী কিয়েভে ইউক্রেনের কমান্ড সেন্টারে হামলা চালানো হবে।
রাশিয়া বুধবার জানিয়েছে, তারা মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন প্রশ্নে ওয়াশিংটনের শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিতে মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করলো। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও তারা জানায়
রুশ সৈন্যরা মার্চের গোড়ায় মারিউপোল শহরকে চারপাশ থেকে ঘিরে ফলতে শুরু করে এবং শহরের চারপাশে তাদের ফাঁস শক্ত করতে থাকে
রাশিয়া দাবি করেছে যে ইউক্রেনের মারিউপোল শহরে দেশটির সহস্রাধিক সেনা তাদের কাছে আত্মসমর্পণ করেছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
ইউক্রেনে রুশ সেনাবাহিনী থেকে উদ্ধার হওয়া এলাকায় অনেক গণকবরের সন্ধান মিলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায় জোরদার লড়াইয়ের প্রস্তুতি হিসেবে রাশিয়া এবং ইউক্রেন দু'পক্ষই সামরিক শক্তি বৃদ্ধি করছে।
রাশিয়ার হামলার মুখে আত্মরক্ষার অধিকার মেনে নিয়ে ইউরোপের দেশগুলি ইউক্রেনকে সামরিক সরঞ্জাম ও কৌশলগত সহায়তা করছে৷ ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে এক তহবিল থেকে সেই লক্ষ্যে আর্থিক সহায়তাও করা হচ্ছে৷
মেক্সিকো সিটির কাছে একটি বাড়িতে সোমবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন শিশু রয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি’ এ খবর জানিয়েছে।
ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে বিশ্বব্যপী খাদ্য সংকট বেড়ে যাওয়ার জন্য মস্কোকে দায়ী করা হচ্ছে।
দেশটিতে মস্কোর আগ্রাসনে গমের মজুদ লক্ষ্য করে বোমা হামলা চালানো এবং জাহাজের মাধ্যমে কিয়েভ হতে খাদ্যশস্য বহন ব্যহত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার লড়াইয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ২৭.৮৪ শতাংশ ভোট পেয়ে ডানপন্থী মারিন লো পেনের চেয়ে এগিয়ে থাকলেও ব্যবধানটি খুবই অল্প। এখন তাদের দু’জনকে দ্বিতীয় দফার লড়াইয়ে নামতে হবে। আর এ দফার ভোটের হিসেব-নিকেশে কার ভাগ্যে জুটবে প্রেসিডেন্ট হিসেবে এলিসি প্রাসাদ - তা এখনই বলা যাচ্ছে না।
ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চল থেকে ১২শ’রও বেশি লাশ উদ্ধার করা হয়েছে। দেশটি রোববার এ কথা জানায়।এদিকে দেশটির পূর্বাঞ্চলে বড় ধরনের আরো রুশ হামলার আশংকা করা হচ্ছে।
ফ্রান্সে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছেন।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, ৯৫ শতাংশ ভোট গণনার পর ম্যাক্রোঁ ২৭ দশমিক ৪১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডানপন্থি নেতা মেরি লে পেন পেয়েছেন ২৪ দশমিক ৩ শতাংশ ভোট।