চাকুরী

টুইটার, অ্যামাজনের পর এবার গণছাঁটাইয়ের পথে ভোডাফোন

টুইটার, অ্যামাজনের পর এবার গণছাঁটাইয়ের পথে ভোডাফোন

টুইটার, অ্যামাজনের পর গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে আরো এক বহুদেশীয় সংস্থা। চাকরি হারাতে পারেন শত শত কর্মী। সংবাদ সংস্থা ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ দাবি করেছে, জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন গণছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। শত শত কর্মীকে সংস্থা থেকে স্বল্প নোটিসে ছাঁটাই করা হতে পারে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ৩৭ হাজার ৫৭৪ (সাঁইত্রিশ হাজার পাঁচশত চুয়াত্তর) জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচনপূর্বক ফলাফল প্রকাশ করা হয়েছে।

বার্তা সম্পাদক নেবে বিবিসি বাংলা

বার্তা সম্পাদক নেবে বিবিসি বাংলা

সম্প্রতি দক্ষ ও অভিজ্ঞ লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি। প্রতিষ্ঠানটি তাদের বাংলা এডিশনের জন্য লোকবল নিয়োগ দেবে।

১৪ই ডিসেম্বর প্রাইমারি শিক্ষক নিয়োগের ফল

১৪ই ডিসেম্বর প্রাইমারি শিক্ষক নিয়োগের ফল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। সোমবার (২৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ

আজ সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

পাঁচ বিসিএসের মধ্যে সর্বোচ্চ পদ নিয়ে আসছে ৪৫তম বিসিএস

পাঁচ বিসিএসের মধ্যে সর্বোচ্চ পদ নিয়ে আসছে ৪৫তম বিসিএস

এ মাসের শেষের দিকে আসছে নতুন একটি বিসিএস। এই বিসিএস হবে ৪৫তম সাধারণ বিসিএস। এতে ক্যাডার পদ নির্দিষ্ট করা হলেও নন–ক্যাডারের পদ এখনো নির্দিষ্ট করা হয়নি। 

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।সোমবার (১৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪১তম বিসিএসের লিখিত পরিক্ষার ফল প্রকাশ

৪১তম বিসিএসের লিখিত পরিক্ষার ফল প্রকাশ

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১৩ হাজার পরিক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়েছে।বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়।

বাংলাদেশ ব্যাংকের এডি পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের এডি পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও কাজী মো: ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর। আবশ্যিক বিষয়ের এই পরীক্ষা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত চলবে।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এসব তথ্য জানিয়েছে।

৩৩০ জনকে নিয়োগ  দিবে মেট্রোরেল

৩৩০ জনকে নিয়োগ দিবে মেট্রোরেল

মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) একাধিক শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৫ ক্যাটাগরির পদে ৩৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।