অন্যান্য

মাগুরায় কৃষিতে সফল ৬ খামারীকে সম্মাননা প্রদান

মাগুরায় কৃষিতে সফল ৬ খামারীকে সম্মাননা প্রদান

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের সমন্বিত কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাত এর উদ্যোগে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় সফল খামারী সম্মাননা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃষিখাতে সফল হওয়ায় ছয় জন কৃষককে নগদ দুই হাজার টাকা, ক্রেস্ট, সনদপত্র প্রদান করা হয়।

ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতে প্রধানমন্ত্রীর শোক

ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতে প্রধানমন্ত্রীর শোক

ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে তিনশ’র কাছাকাছি পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয় শতাধিক যাত্রী। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট থেকে হজ ফ্লাইটের উদ্বোধন

সিলেট থেকে হজ ফ্লাইটের উদ্বোধন

সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেখান থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশী সামান্য আহত হয়েছে : ডেপুটি হাইকমিশন

ভারতে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশী সামান্য আহত হয়েছে : ডেপুটি হাইকমিশন

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশী যাত্রীর সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের একজন কূটনীতিক ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।

পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা

পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা

পঞ্চগড়ের চাওয়াই নদীতে দুইটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। সেতু দুইটি নির্মাণের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ কমেছে সেতুর দুই পারের কয়েক গ্রামের মানুষের। ফলে বদলে গেছে তাদের জীবনযাত্রাও।

রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর

রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর

রংপুরের নিউ জুম্মাপাড়ার সুইপার কলোনিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫টি পরিবারের ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

কালবৈশাখীর ছোবলে বিপর্যস্ত শরণখোলার ৩ গ্রাম

কালবৈশাখীর ছোবলে বিপর্যস্ত শরণখোলার ৩ গ্রাম

বাগেরহাটের শরণখোলায় মাত্র পাঁচ মিনিটের কালবৈশাখীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিন গ্রামের বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা, তালাবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামে আকস্মিক আঘাত হানে এই কালবৈশাখী।

সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৩৭৪ হজযাত্রী, মৃত্যু ১

সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৩৭৪ হজযাত্রী, মৃত্যু ১

সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৩৭৪ জন হজযাত্রী। তাদের মধ্যে ৮ হাজার ৬৭৫ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় ও ৩৮ হাজার ৬৯৯ জন গিয়েছেন বেসরকারিভাবে। মক্কায় অবস্থান করা হজযাত্রীদের মধ্যে শাহানারা বেগম (৬৪) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মেঘনায় চলন্ত লঞ্চ থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

মেঘনায় চলন্ত লঞ্চ থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

ভোলার চরফ্যাশন উপজেলায় ঢাকাগামী এম ভি তাসরিফ-৩ লঞ্চ থেকে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এ সময় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালালেও নিখোঁজ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিড়াল মারার ফাঁদ প্রাণ কেড়ে নিলো স্বামী-স্ত্রীর

বিড়াল মারার ফাঁদ প্রাণ কেড়ে নিলো স্বামী-স্ত্রীর

চাঁদপুরের হাজীগঞ্জে পোষা কবুতর বিড়ালের হাত থেকে বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন হাজী মমিন মিজি (৭০)। অসাবধানতাবশত সেই ফাঁদে পড়ে মারা গেলেন তিনি নিজেই ও সেই সঙ্গে তার স্ত্রী নূরজাহান বেগম (৬০)।

রাজধানীর র‍্যাবের অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেফতার

রাজধানীর র‍্যাবের অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন- মো. কাল্লু (৩৩), মো. শান্ত (২৪) ও মো. জাহিদ (২৫)।

ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতার মৃত্যু

ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতার মৃত্যু

ভোলায় মোটরসাইকেল এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরে আলম (৩৫) ও আবুল কালাম (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা দুইজনই দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন যুবদল নেতা ছিলেন।

পদ্মায় গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিখোঁজ

পদ্মায় গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিখোঁজ

পদ্মা নদীতে গোসল করতে নেমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির (ইউআইইউ) দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। তারা হলেন সাব্যসাচী সাম্য ও নুরুল হক নাফি।

ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় মানসিক প্রতিবন্ধী ভাতিজিকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চাচাকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক।