পঞ্চগড়ে সালানা জলসাকে কেন্দ্র করে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা ও বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ১০টি মামলা দায়ের হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছেন। একইসাথে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীর ওপর বেইলি ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে সাজেক-দীঘিনালা ও বাঘাইছড়ি রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে।
দোল পূর্ণিমা উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়াবাড়ীতে তিনদিনব্যপী চলা ঐতিহাসিক লালন স্মরণোৎসব শেষ হয়েছে।
দুদকের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ ছয় জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে রোববার ভয়াবহ এক আগুনে দুই হাজারের বেশি ঘরবাড়ি এবং দোকানপাট পুড়ে গেছে। উখিয়ার বালুখালীর ক্যাম্পে আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যে এসব বাড়িঘর পুড়ে যায়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দায়িত্বে অবহেলা এবং বিস্ফোরণের পর অসহযোগিতার অভিযোগ এনে দুর্ঘটনায় নিহত শ্রমিক আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম মামলাটি করেছেন।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক কমিউনিটি নেতাকে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রোহিঙ্গা নেতার নাম নুর হাবি ওয়াক্কাস (৫১। সোমবার মধ্যরাতে উখিয়ার ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক- সি /৩ এ ঘটনা ঘটে।
রাজশাহীতে বিষপানে এক দম্পতির আত্মহত্যার খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে স্ত্রীর এবং সোমবার সকালে স্বামীর মৃত্যু হয়।
রাজধানীর কালশীতে ১২ তলা ভবনের পঞ্চম তলায় লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ঘটনায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত চারজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইটের ডান পাশের টায়ার ফেটে গেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ সোমবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালন করবে। পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য ১১ ব্যবসায়ী, বিজ্ঞানী, চাষি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ ছাড়াও পাটসংশ্লিষ্ট অংশীজনদের সাতটি শুভেচ্ছা স্মারক দেওয়া হবে।
যশোরের বাঘারপাড়ায় ছয় বছরের শিশু রিক্তা খানমকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রতিবেশী নাজমুল হককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে আরও একলাখ টাকা।
বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের জন্য কৌশলে ক্যাম্প ছেড়ে পালানোর সময় ২০ রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৫ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে এদের আটক করা হয়।
খুলনার রূপসায় ছয় বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি বাসুদেব রায়কে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। রবিবার (৫ মার্চ) দিনগত রাতে রূপসার পাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।