অন্যান্য

দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

পদ্মায় জেগে উঠেছে ডুবোচর, ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় জেগে উঠেছে ডুবোচর, ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে জেগে ওঠা ডুবোচর খননের এক মাসে ফের ডুবোচর জেগে উঠেছে। এছাড়া উজানের বালুমাটি এসেপদ্মা নদীর চ্যানেলে পড়ে ভরাট হওয়ায় ওয়ানওয়ে পদ্ধতিতে ফেরি চলাচল করছে।

যশোরে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু

যশোরে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু

নেশাজাতীয় বিষাক্ত মদ্পানে করে যশোরে তিনজনের মৃত্যু বলে অভিযোগ উঠেছে। এছাড়া অসুস্থ অবস্থায় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন আরো দুইজন।

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নৈকাঠি এলাকার পালবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ

ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ

ময়মনসিংহ মহানগরের বাউন্ডারি রোড এলাকায় ছাত্রলীগ ও যু্বলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নতুন বই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

নতুন বই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানুষ বানর থেকে এসেছে- নতুন পাঠ্যবইয়ের কোথাও এমনটি লেখা নেই। এ বিষয়ে গুজব ছড়িয়ে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত রয়েছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

হকাররা হলুদ-সবুজ চিহ্নিত এলাকায় ব্যবসা করতে পারবেন : মেয়র তাপস

হকাররা হলুদ-সবুজ চিহ্নিত এলাকায় ব্যবসা করতে পারবেন : মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লাল চিহ্নিত এলাকায় হকাররা ব্যবসা করতে পারবেন না, তবে হলুদ-সবুজ চিহ্নিত এলাকায় ব্যবসা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

অপশক্তিকে আগুন নিয়ে খেলতে দেয়া হবে না : ওবায়দুল কাদের

অপশক্তিকে আগুন নিয়ে খেলতে দেয়া হবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোন অপশক্তিকে আগুন নিয়ে খেলতে দেয়া হবে না এই বাংলার মাটিতে।

ঢাকা, সিলেট ও খুলনা থেকে মানব পাচার সবচেয়ে বেশি

ঢাকা, সিলেট ও খুলনা থেকে মানব পাচার সবচেয়ে বেশি

বাংলাদেশে ২০২০ সালে যেসব মানবপাচারের ঘটনা সনাক্ত করা গেছে তার বেশিরভাগই ঘটেছে ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগীয় অঞ্চলে। জাতিসংঘের মানবপাচার বিষয়ক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

পাবনায় পাখি শিকারে বাধা দেয়ায় বেধড়ক মারধর

পাবনায় পাখি শিকারে বাধা দেয়ায় বেধড়ক মারধর

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যায় শুয়ে মুন্নাহ আহমেদ খোকন তার উপর হাতুড়ি দিয়ে নির্মমভাবে  পেটানোর নির্মমতার কথা বলার সময় মনে প্রচন্ড আক্ষেপ, অভিমান, হতাশা আর ক্ষোভ প্রকাশ করেন।

মিসরে বই বিক্রি হচ্ছে কিস্তিতে

মিসরে বই বিক্রি হচ্ছে কিস্তিতে

আকাশচুম্বী মুদ্রাস্ফীতির কারণে মিসরীয়রা এবার কিস্তিতে বই কিনতে পারবেন। এর আগে গাড়ি বা ওয়াশিং মেশিনের মতো দামি জিনিস কিস্তিতে কিনতে অভ্যস্ত ছিলেন তারা।

গাজীপুরে ইঞ্জিন বিকল; প্রায় একঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরে ইঞ্জিন বিকল; প্রায় একঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরে ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে প্রায় একঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

বাসের চাপায় মাছ ব্যবসায়ী নিহত

বাসের চাপায় মাছ ব্যবসায়ী নিহত

বরগুনার পাথরঘাটায় যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে আবুল কালাম (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর বেতমোর বাস ষ্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।