ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার অভিযোগ অস্বীকার করেছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম আশিক (২৭) খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে নিহত আশিকের বাবা আশরাফ উদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করা হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
অতীতের যেকোনো সময়ের চেয়ে আজকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর শৈত্যপ্রবাহ আর কনকনে শীতের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। শীতের সকালে উত্তরে হিমেল বাতাস আর কুয়াশার কারণে বেশ বেকায়দায় পড়েছে এ অঞ্চলের মানুষ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার প্রতি মাসে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ের ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
পাবনার চাটমোহওে সেচযন্ত্র মালিক ও বোরো চাষিদের মধ্যে দ্বন্দ্বের কারণে চাষাবাদ ব্যাহত হওয়ায় বিক্ষোভ করেছেন কৃষকরা।
মেট্রোরেলের আরো এক স্টেশন চালু হচ্ছে। আগামী ১৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশন চালু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক।
ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম, উত্তর বিভাগ।
টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৩ জানুয়ারি থেকে ৫৬তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমাকে সফল করতে মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষ। ইতোমধ্যে জেলাভিত্তিক খিত্তার তালিকাও সম্পন্ন হয়েছে এবং ময়দানের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় একটি কারখানার ভেতরে হাশেম মিয়া (৬০) নামে এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন।
পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। গত ১৫ দিন ধরে ঝির ঝির হিমেল বাতাস আর শৈত্যপ্রবাহ জেঁকে বসেছে। বৃষ্টির মতো কুয়াশায় ছেয়ে গেছে জনপদ। দেখা মিলছে না সূর্যের।
দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বাদ যায়নি সাতক্ষীরা। এই অঞ্চলে শীতের তীব্রতা প্রতিদিন বাড়ছে, হ্রাস পাচ্ছে তাপমাত্রা। একইসাথে অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ।
রাজশাহী মহানগরীতে দুইটি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেছে নগরীর শাহ মখদুম থানা পুলিশ। শনিবার বিকালে তাদের কে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জে দেশীয় প্রযুক্তিতে তৈরি পাইপগানসহ মো. তারেকুল ইসলাম রুবেল (১৯) নামে এক জনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাত ৮ টার দিকে শহরের গৌরাঙ্গ বাজারের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর শিশু পার্ক সংলগ্ন নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।