বাংলাদেশের বহুল আলোচিত ও সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন পাশের চার বছর পূর্ণ হয়েছে এবং সাংবাদিক ও অধিকার কর্মীরা বলছেন এ চার বছরে আইনটি দেশে ভয়ের পরিবেশ তৈরি করেছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
বাংলাদেশে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যাবার ক্ষেত্রে বিমান ভাড়া এতোটাই বেড়েছে যেটিকে অনেকে 'অস্বাভাবিক' হিসেবে বর্ণনা করছেন।বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে বলে ট্রাভেল এজেন্ট এবং যাত্রীরা বলছেন।
দৈনিক বাংলার সম্পাদক বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনকে উদ্ধারে সপ্তম দিনের অভিযান শুরু হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় চাকায় ক্রটি দেখা দেয়ায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের যাত্রা বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে এ ঘটনা ঘটে। পরে যাত্রীদের বিভিন্ন হোটেলে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। আসামিদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় বুধবার আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে।
দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বগুড়ার শেরপুর পৌর আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় উপজেলার এমএম কার ওয়াশ অ্যান্ড শারমিনের পেছনে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় রেহেনা পারভীন দৃষ্টি (২৩) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী-পোরাদাহ ট্রেন রুটের পোরাদাহগামী লোকশেড এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে মা জাহানারা বেগমের (৮০) মৃত্যুর ছয় মিনিট পরেই ছেলে আব্দুর রহিমের (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হানুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ঢাকা শহরে আগে যত্রতত্র ও উন্মুক্ত স্থানে ৯০ শতাংশ বর্জ্য পড়ে থাকলেও গত ২ বছরে তা ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
পাবনায় খড়ি বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত এবং তিন পুলিশ সদস্য হয়েছেন।মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে পাবনা সদর উপজেলার শাহারদিয়ার নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘সিচ্যুয়েশন যেমন ডিমান্ড করে, আমরা ঠিক তেমন ব্যবস্থা নিয়ে থাকি।
ফরিদপুরে জীবিত খোঁজ পাওয়া রহিমা বেগমের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা ‘অপহরণ’ নয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রাজধানীর মতিঝিলে মুদি দোকানে বিদ্যুৎস্পর্শে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মতিঝিলের আরামবাগে এ ঘটনা ঘটে।