অন্যান্য

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু

পাঁচ দফা দাবিতে বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ছয়টি নিবন্ধিত সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।

আগামী বছরের অক্টোবরে থার্ড টার্মিনালের কাজ সম্পন্ন হবে : বিমান প্রতিমন্ত্রী

আগামী বছরের অক্টোবরে থার্ড টার্মিনালের কাজ সম্পন্ন হবে : বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, আগামী বছরের অক্টোবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণের কাজ সম্পন্ন হবে।

দিনভর নাটকীয়তায় ৪৮ ঘন্টা পর পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি শুরু

দিনভর নাটকীয়তায় ৪৮ ঘন্টা পর পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি শুরু

খাদ্য ও ওষুধ সরবরাহ নিয়ে মামলা জটিলতায় ৪৮ ঘন্টা বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে পাবনা মানসিক হাসপাতালের রোগী ভর্তি কার্যক্রম। 

তীব্র খরায় বাগেরহাটে আমন উৎপাদন ব্যাহত

তীব্র খরায় বাগেরহাটে আমন উৎপাদন ব্যাহত

আমন ধান উৎপাদনে বিপর্যয় বাগেরহাটে আসন্ন খাদ্য সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বাগেরহাটে ৪৮৯ মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। ফলে আমন মৌসুম প্রায় শেষের দিকে খরার পরিস্থিতির কারণে জেলার প্রায় ৪০ শতাংশ কৃষি জমি অনাবাদি পড়ে আছে।

কুষ্টিয়ায় হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন

কুষ্টিয়ায় হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুর থানার হত্যা মামলায় ২জনের যাবজ্জীবন এবং দুইজনের ১০বছর কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালহত। সোমবার দুপুর দেড়টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্Í আসামীদের উপস্থিতিতে এই রায় দেন।

যশোরে যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ

যশোরে যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ

যশোরের মণিরামপুরে যৌতুকের দাবিতে ফাতেমা খাতুন নামে এক নববধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। আজ গভীর রাতে ঐ গৃহবধূর মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে চলে যায় তার স্বামী ও স্বজনরা। সকালে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করেছে। একইসাথে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ফাতেমার স্বামী সোহান হোসেনকে হেফাজতে নিয়েছে।

১০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

১০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বরগুনার তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রামে আত্মগোপনে থাকা ডাকাতি মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী ইলিয়াসকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সদস্যরা।

সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সহপাঠী হত্যার বিচারের দাবিতে ফার্মগেটের সড়ক অবরোধ করেছে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

 দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরণের নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

শহররক্ষা বাঁধে ভাঙন : পাইকগাছা পৌরসদরের নিম্নাঞ্চল প্লাবিত

শহররক্ষা বাঁধে ভাঙন : পাইকগাছা পৌরসদরের নিম্নাঞ্চল প্লাবিত

খুলনার পাইকগাছায় শিবসার জোয়ারে অতিরিক্ত পানির চাপে পৌরকর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে নদীর বুক চিরে গড়ে ওঠা শহর রক্ষাবাঁধ ভেঙে সদরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে থানা সদরের সামনে নির্মিত বঙ্গবন্ধু চত্ত্বর, কাঁচা বাজারসহ নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের কাজ শুরু

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের কাজ শুরু

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন খালাস না নেয়ার কারণে পড়ে থাকা নিলাম অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১২ জন

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১২ জন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সদর উপজেলার উজানগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিকদের ধর্মঘট

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিকদের ধর্মঘট

পাঁচ দফা দাবিতে মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছয়টি নিবন্ধিত সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।

নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাবার তৈরির আহ্বান খাদ্যমন্ত্রীর

নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাবার তৈরির আহ্বান খাদ্যমন্ত্রীর

নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাবার তৈরি করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রথমবারের মতো আয়োজিত ‘ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো ২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।