অন্যান্য

সুন্দরবনে বনদস্যুদের মাছ ধরার ঘর থেকে ১৪ মোবাইল উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের মাছ ধরার ঘর থেকে ১৪ মোবাইল উদ্ধার

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নীলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বনদস্যুদের বানানো একটি মাছ ধরার ঘর থেকে ১৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছেন বনরক্ষীরা। রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়।

ঢাকার আবাসনের ভবিষ্যৎ সবুজ ও সাশ্রয়ী

ঢাকার আবাসনের ভবিষ্যৎ সবুজ ও সাশ্রয়ী

বুড়িগঙ্গার তীরের বাণিজ্যকেন্দ্র থেকে আজকের মহানগরী-ঢাকার ইতিহাস পরিবর্তন ও অভিযোজনের ইতিহাস। ১৬১০ সালে মোগল বাংলার রাজধানী হয়ে ওঠা শহরটি স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে আজ কর্মসংস্থান, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। মানুষের সুযোগের কেন্দ্র হয়ে ওঠার পাশাপাশি ঢাকা এখন সবার জন্য নিরাপদ, বসবাসযোগ্য ও সাধ্যের মধ্যে আবাসন নিশ্চিত করার চ্যালেঞ্জের মুখোমুখি। 

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ভাঙচুর

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ভাঙচুর

রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও সময়মতো অস্ত্রোপচার না করায় মাহিমা নামে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে আনার সময়ই তার অবস্থা গুরুতর ছিল।

নিখোঁজের দুদিন পর মিলল অটোরিকশাচালকের মরদেহ

নিখোঁজের দুদিন পর মিলল অটোরিকশাচালকের মরদেহ

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর মো. শাহাদত হোসেন (৩৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন

কুমিল্লার সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস ক্যাসকেড রুমে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্বেচ্ছাসেবকদের যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

দখল-ভরাটে মৃতপ্রায় ‘উজান গঙ্গাপুর খাল’, বিপাকে কৃষক

দখল-ভরাটে মৃতপ্রায় ‘উজান গঙ্গাপুর খাল’, বিপাকে কৃষক

সিলেটের ফেঞ্চুগঞ্জে গঙ্গাপুর গ্রামে একটি খাল দখল হতে হতে এখন প্রায় বিলুপ্তির পথে। যে কারণে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। এছাড়াও বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় খালের আশপাশে থাকা বাড়ির লোকজনদের। খালটি দখলমুক্ত করে পুনরায় খনন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

হাট-বাজার থেকে প্রাপ্ত রাজস্বের ১০ থেকে ১৫ শতাংশ অর্থ সৌর প্যানেল স্থাপনে ব্যয়ের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বগুড়ায় ফেয়ারডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ফেয়ারডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ১৮ বোতল নিষিদ্ধ কোডিন ফসফেটযুক্ত মাদক ফেয়ারডিলসহ অনিতা রানী ঘোষ (৩১) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  শনিবার (৩ অক্টোবর) রাতে সদর উপজেলার বারোপুর সোনারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিনাজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দিনাজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দিনাজপুরের বিরল থানা পুলিশ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইমন হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ সরকার ডিবির জালে

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ সরকার ডিবির জালে

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃজেলা অনলাইন জুয়ার মূলহোতা ও ‘অনলাইন ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত সবুজ সরকারকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটকের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর জেলহাজতে পাঠানো হয়েছে।

‘চুরি করা’ গরু দিয়ে ছেলের বউভাতের প্রস্তুতি, বরের বাবা গ্রেফতার

‘চুরি করা’ গরু দিয়ে ছেলের বউভাতের প্রস্তুতি, বরের বাবা গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের বউভাতের অনুষ্ঠানে চুরি হওয়া গরু জবাই করে মাংস রান্নার প্রস্তুতির অভিযোগে বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি যাওয়া গরুর মাংস, মাথা, চামড়া ও পা জব্দ করা হয়েছে।

মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল

মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল

মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। অভিযোগ রয়েছে, প্রায়ই রাতের বেলায় অ্যাম্বুলেন্সে করে ছাগল পরিবহন করা হয়। 

কক্সবাজারে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের কলাতলী প্রধান সড়কের দুপাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সওজ বিভাগ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলের অভিযানে বাস কাউন্টার, হোটেল-রেস্তোরাঁ, দোকানসহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে টহল গাড়ি উপহার দিলেন এমপি মাজেদ বাবু

ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে টহল গাড়ি উপহার দিলেন এমপি মাজেদ বাবু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পুলিশি টহল জোরদার করার লক্ষ্যে একটি নতুন টহল গাড়ি উপহার দিয়েছেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

শনিবার (৩ অক্টোবর) ঈশ্বরগঞ্জ থানা পুলিশ প্রশাসনের কাছে গাড়িটি হস্তান্তর করা হয়।

গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে ডাকাতির অভিযোগ, থানায় মামলা

গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে ডাকাতির অভিযোগ, থানায় মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় মৌচাক ইউটার্নে সিফাত পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।